AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPS Rajesh Kumar: রাজীব কুমারের আত্মীয়, বিজেপির টিকিট পেলেন রাজেশ কুমার

BJP: রাজেশ কুমার ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার। তৃণমূল কেন্দ্রের ইউপিএ-র শরিক দল হিসেবে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মন্ত্রিসভায় ৬ জন প্রতিমন্ত্রী ছিল তৃণমূলের। তৎকালীন প্রতি মন্ত্রী সৌগত রায়ের ব্যক্তিগত সচিব ছিলেন রাজেশ। পরে মুকুল রায় রেলমন্ত্রী হওয়ার পর তাঁর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন।

IPS Rajesh Kumar: রাজীব কুমারের আত্মীয়, বিজেপির টিকিট পেলেন রাজেশ কুমার
Image Credit: TV9 Network
| Edited By: | Updated on: Mar 19, 2026 | 7:32 PM
Share

কলকাতা: দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। বৃহস্পতিবার প্রকাশ হওয়া সেই তালিকায় একাধিক হেভিওয়েট নাম রয়েছে। সেই তালিকায় এবার জায়গা পেয়েছেন আইপিএস রাজেশ কুমার। রাজ্য পুলিশের একাধিক পদে বিভিন্ন সময় কাজ করেছেন তিনি। তাঁর সঙ্গে প্রাক্তন আইপিএস রাজীব কুমারের ঘনিষ্ঠতার কথাও অনেকেরই জানা। জগদ্দল কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছে বিজেপি।

রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে কিছুদিন আগেই ইউপিএসসি-তে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন এই আইপিএস অফিসার। রাজেশ কুমার রাজীব কুমারের দূর সম্পর্কের আত্মীয় বলেও জানা যায়। তাঁকেই এবার প্রার্থী করা হয়েছে।

রাজেশ কুমার ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার। তৃণমূল কেন্দ্রের ইউপিএ-র শরিক দল হিসেবে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মন্ত্রিসভায় ৬ জন প্রতিমন্ত্রী ছিল তৃণমূলের। তৎকালীন প্রতি মন্ত্রী সৌগত রায়ের ব্যক্তিগত সচিব ছিলেন রাজেশ। পরে মুকুল রায় রেলমন্ত্রী হওয়ার পর তাঁর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন।

রাজ্যের গোয়েন্দা বিভাগ তথা সিআইডি-র এডিজি হয়েছিলেন একসময়। পরে তাঁকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে পাঠিয়ে দেওয়া হয়। ২০১৯-এর লোকসভা ভোটের সময় কলকাতার পুলিশ কমিশনার পদে তাঁকে বসিয়েছিল নির্বাচন কমিশন। পরে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এবারই রাজীব কুমারকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল।

কিছুদিন আগে ইউপিএসসি-র বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা করেন প্রাক্তন আইপিএস রাজেশ কুমার। গত বছরের নভেম্বরে ক্যাটে মামলা করেন আইপিএস অফিসার রাজেশ কুমার। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের তরফে নাম প্রস্তাব করা হলেও ইউপিএসসি-র একটি বৈঠকে রাজীব কুমার, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম বাদ দিয়ে দেওয়া হয়। ইউপিএসসি-র তরফে দাবি করা হয়, ওই তিন অফিসারের চাকরির মেয়াদ বেশিদিন নেই। তবে রাজেশ কুমারের দাবি, ডিজি পদ থেকে মনোজ মালব্য অবসর নেওয়ার সময় তাঁদের চাকরির মেয়াদ অনেক বেশিদিন ছিল।

Follow Us