AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুন্দর হতে সার্জারি! মেকআপ ছাড়া মধুমিতা এখন দেখতে কেমন? রইল ছবি

Madhumita Sarcar: ছবিটি শেয়ার করেছেন মধুমিতা নিজেই। ছবি নয় বরং বলা যায় এক ভিডিয়ো। শুট শেষ করে ফেরার পথে তাঁর ওই ছবি দেখে আপনি বলতেই বাধ্য হবেন, "এত মিষ্টি"।

সুন্দর হতে সার্জারি! মেকআপ ছাড়া মধুমিতা এখন দেখতে কেমন? রইল ছবি
কী ভুল করলেন মধুমিতা?
| Updated on: Jun 17, 2024 | 9:15 PM
Share

মধুমিতা সরকারকে কে না চেনেন? টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় নিজেকে ‘পিকচার পারফেক্ট’ করার জন্য তিনি নাকি শরীরে চালিয়েছে ছুরি-কাঁচি। করিয়েছেন লিপজব। এমনকি ফিসফাস বলে, ‘ব্রেস্ট ইপ্লিমেন্ট’র ও দ্বারস্থ হতে হয়েছে তাঁকে। ৩০-এর দোরগোড়ায় এসে মধুমিতাকে মেকআপ ছাড়া দেখেছেন? রইল সেই ছবিই।

ছবিটি শেয়ার করেছেন মধুমিতা নিজেই। ছবি নয় বরং বলা যায় এক ভিডিয়ো। শুট শেষ করে ফেরার পথে তাঁর ওই ছবি দেখে আপনি বলতেই বাধ্য হবেন, “এত মিষ্টি”। মুখে মেকআপের লেশমাত্র নেই। এমনকি সামান্য কাজল বা লিপস্টিকও লাগাতে দেখা যায়নি তাঁকে। সব মিলিয়ে নেটিজেনদের বক্তব্য, “এই লুকেই বেশি ভাল লাগছে আপনাকে। কেন যে ওই সব করাতে যান?” কিছু দিন আগেই নেটিজেনদের ট্রোলের কড়া জবাব দিতে দেখা গিয়েছিল মধুমিতাকে। মুখ ঢেকে গোলবাড়ির কষা মাংস খেতে গিয়েছিলেন তিনি। তা দেখে অনেকেই লিখেছিলেন, “মুখ ঢেকে গেলেন অথচ আপনাকে কেউ চিনতেই পারল না”। পাল্টা উত্তর দিয়েছিলেন মধুমিতাও। একটুও না রেগে অভিনেত্রী বলেছিলেন, “হ্যাঁ, রাস্তায় এত বাঁদর নাচ নাচলাম। তাও কেউ চিনতে পারল না। ভীষণই দুঃখিত।”

কিছু দিন আগেই পাহাড়ে গিয়েছিলেন মধুমিতা। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন। শুধু তাই নয়, পাহাড়ে একা গেলে তাঁর ছবি কে তুলে দেয়, এই প্রশ্ন যারা করে থাকেন তাঁদের উদ্দেশে দিয়েছিলেন বার্তাও। গাইডের ছবি শেয়ার করে জানিয়েছিলেন, এঁরা। যাত্রাপথে ওঁরাই তাঁর ‘অন্ধের লাঠি’।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ