‘একদিনের জন্য বাদ দেননি সলমন!’, শ্যুটিং ফ্লোরে ভাইজানের কোন কীর্তি ফাঁস করলেন চিত্রাঙ্গদা?

সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা একটি বিশেষ দিনের কথা স্মরণ করেন। সেদিন তাঁর একটি অত্যন্ত আবেগঘন দৃশ্যের শুটিং ছিল, যেখানে সলমনের থাকার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু চিত্রাঙ্গদাকে অবাক করে দিয়ে অভিনেতা অনেক ভোরেই সেটে পৌঁছে যান। চিত্রাঙ্গদার কথায়, “সেদিন ওঁর কোনো শট ছিল না। কিন্তু দৃশ্যের খাতিরে আমাকে ফোনের ওপারে ওঁর সঙ্গে কথা বলতে হতো।

একদিনের জন্য বাদ দেননি সলমন!, শ্যুটিং ফ্লোরে ভাইজানের কোন কীর্তি ফাঁস করলেন চিত্রাঙ্গদা?
শ্যুটিং ফ্লোরে ভাইজানের কোন কীর্তি ফাঁস করলেন চিত্রাঙ্গদা?

|

Apr 14, 2026 | 2:29 PM

পর্দায় তিনি ‘দাবাং’ হিরো, কিন্তু ক্যামেরার নেপথ্যে তিনি ঠিক কতটা কঠোর পরিশ্রমী? সলমন খানের কাজের ধরণ দেখে এবার সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। পরিচালক অপূর্ব লাখিয়ার আগামী ছবি ‘মাতৃভূমি’-তে সলমনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা জানিয়েছেন, শুটিং চলাকালীন তিনি উপলব্ধি করেছেন যে সলমনের জীবনে ‘ছুটি’ বলে আদতে কিছু নেই।

ভ্যারাইটি ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা বলেন, “আমি অবাক হয়ে দেখতাম সলমন সারাক্ষণ ছবি নিয়েই ভাবছেন। কীভাবে সিনেমাটাকে আরও ভালো করা যায়, ভিএফএক্স-এ আর কী কী নতুনত্ব আনা যেতে পারে— এই নিয়ে তাঁর চিন্তার অন্ত নেই। এই পর্যায়ের একাগ্রতা সত্যিই বিরল। অন্যের দৃশ্যের ক্ষেত্রেও তিনি সমান আগ্রহী থাকতেন।”

সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা একটি বিশেষ দিনের কথা স্মরণ করেন। সেদিন তাঁর একটি অত্যন্ত আবেগঘন দৃশ্যের শুটিং ছিল, যেখানে সলমনের থাকার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু চিত্রাঙ্গদাকে অবাক করে দিয়ে অভিনেতা অনেক ভোরেই সেটে পৌঁছে যান। চিত্রাঙ্গদার কথায়, “সেদিন ওঁর কোনো শট ছিল না। কিন্তু দৃশ্যের খাতিরে আমাকে ফোনের ওপারে ওঁর সঙ্গে কথা বলতে হতো। সলমন চাইলেন স্বয়ং উপস্থিত থেকে আমাকে লাইনগুলো দিতে, যাতে আমার প্রতিক্রিয়াগুলো স্বাভাবিক হয়। ওঁর মতো একজন সুপারস্টার নিজের অফ ডে-তেও স্রেফ সহ-অভিনেত্রীর সুবিধার্থে সেটে বসে আছেন, এটা ওঁর অভিনয়ের প্রতি ভালোবাসারই প্রমাণ।”

২০২৬-এর অন্যতম প্রতীক্ষিত ছবি হতে চলেছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ছবিতে সলমন ও চিত্রাঙ্গদার নতুন জুটি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। আপাতত ছবিটি পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। সলমনের এই ‘ডেডিকেশন’ কি বক্স অফিসেও ম্যাজিক দেখাবে? উত্তর দেবে সময়।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us