AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তিনটে সিনেমা করেই…’ মাঝরাস্তায় সহকারীর সঙ্গে কী করলেন রাঘব?

Raghav: ডান্সার, কোরিওগ্রাফার থেকে তিনি এখন অভিনেতাও বটে। সেই সঙ্গে সঞ্চালক হিসাবেও যথেষ্ট প্রশংসা পেয়েছেন তিনি। কথা হচ্ছে রাঘব জিয়াল। এরই মাঝে ছড়িয়ে পড়ল নৃত্যশিল্পীর একটি ভিডিয়ো। যা রীতিমতো ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি বিলাসবহুল গাড়ি থেকে নামছেন তিনি। আর তাঁর প্যান্ট এবং জুতো ঠিক করে দিচ্ছেন রাঘবের এক সহকারী।

'তিনটে সিনেমা করেই...' মাঝরাস্তায় সহকারীর সঙ্গে কী করলেন রাঘব?
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 5:32 PM
Share

ডান্সার, কোরিওগ্রাফার থেকে তিনি এখন অভিনেতাও বটে। সেই সঙ্গে সঞ্চালক হিসাবেও যথেষ্ট প্রশংসা পেয়েছেন তিনি। কথা হচ্ছে রাঘব জিয়াল। এরই মাঝে ছড়িয়ে পড়ল নৃত্যশিল্পীর একটি ভিডিয়ো। যা রীতিমতো ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি বিলাসবহুল গাড়ি থেকে নামছেন তিনি। আর তাঁর প্যান্ট এবং জুতো ঠিক করে দিচ্ছেন রাঘবের এক সহকারী। যা দেখে খুবই বিরক্ত তাঁর অনুরাগীরা। একের পর এক নেতিবাচক মন্তব্য ভরে গিয়েছে অভিনেতার সমাজমাধ্যমের পাতায়। শুধু প্যান্ট নয় একজন এসে আবার তাঁর জ্যাকেটও বদলে দেন। পুরোটাই ঘটেছে রাস্তার মধ্যে। যে কারণে সমালোচনার মুখে রাঘব। লুক আলাদা করার জন্য হয়তো তিনি পোশাক পরিবর্তন করেছেন। কিন্তু তা বলে অন্যকে এই ভাবে ব্যবহার করবেন। তা আশা করেননি অনেকেই।

তাই এই ভিডিয়ো দেখে এক জন লেখেন, “তিনটে সিনেমা করেই স্টার!” আরেকজন লিখলেন, “ট্রোল করার আগে জানতে হবে কোমরে সমস্যা আছে কি না! আর তা যদি না থাকে, বলব রাঘবও বদলে গেল!” আরেকজন লিখলেন, “ভালো কাজ করো। এসব ঘ্যাম দেখিয়ে লাভ নেই বস।” অপরজন আবার মন্তব্য করলেন, “আমি প্রথমে দেখে ভাবলাম ওরি। একই হাবভাব দুজনের।” দেরাদুনের ছেলে রাঘব। পরিবারের কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। কিন্তু তাঁর এই ব্যবহার মেনে নিতে পারছেন না কেউই।

Follow Us