AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘চাকরি গেলে চাকরি দেব’, চড়কাণ্ডে অভিযুক্ত জওয়ানের পাশে কোন সেলিব্রিটি?

কী ঘটেছিল? গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সিকিউরিটি চেকের সময় হঠাৎই চন্ডীগড় বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ জওয়ানের হাতে ‘চড়’ খান কঙ্গনা। কেন চড় মেরেছিলেন ওই মহিলা? কঙ্গনার বিরুদ্ধে তাঁর কী অভিযোগ? ঘটনার সূত্রপাত ২০২০ সালে।

'চাকরি গেলে চাকরি দেব', চড়কাণ্ডে অভিযুক্ত জওয়ানের পাশে কোন সেলিব্রিটি?
| Updated on: Jun 08, 2024 | 3:03 PM
Share

সদ্য বিজয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগে বরখাস্ত করা হয়েছে সেই সিআইএসএফ মহিলা জওয়ানকে। দায়ের হয়েছে এফআইআরও। এবার তাঁর পাশে দাঁড়ালেন জনপ্রিয় বলিউড তারকা  তথা সঙ্গীতশিল্পী বিশাল দাদলানি। একই সঙ্গে ওই মহিলার যদি চাকরি চলে যায় তবে পাল্টঅ্যা চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন তিনি। এক ইনস্টা পোস্টে বিশাল লেখেন “আমি হানাহানি পছন্দ করি না। কিন্তু আমি বুঝতে পারছি সেই মহিলার রাগের উৎস। যদি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়, আমি নিশ্চিত করব ওর জন্য যেন চাকরি থাকে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।” এখানেই শেষ নয়, পাশাপাশি কঙ্গনার বিরুদ্ধে তোপ দেগে তাঁর প্রশ্ন, “যদি কেউ বলে, তোমার মাকে ১০০ টাকায় পাওয়া যায়, তুমি কী করবে?”

কী ঘটেছিল? গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সিকিউরিটি চেকের সময় হঠাৎই চন্ডীগড় বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ জওয়ানের হাতে ‘চড়’ খান কঙ্গনা। কেন চড় মেরেছিলেন ওই মহিলা? কঙ্গনার বিরুদ্ধে তাঁর কী অভিযোগ? ঘটনার সূত্রপাত ২০২০ সালে। সে সময় দেশ কৃষক আন্দোলনে উত্তাল। সেই সময় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এক বৃদ্ধার ছবি পোস্ট করে দাবি করেছিলেন, তিনি বিলকিস বানো, শাহিন বাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাঁকে। কঙ্গনার এই মন্তব্যের পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ থেকে সাধারণ মানুষের একটা বড় অংশ কঙ্গনার বিরুদ্ধে তোপ দেগে প্রতিবাদে মুখর হয়ে ওঠে। বৃহস্পতিবার কঙ্গনাকে দেখা ওই ঘটনাই টেনে এনে সেই মহিলা জওয়ান বলেন, “দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা বলেছিলেন ১০০-২০০ টাকা পেয়ে এরা আন্দোলন করছে। আমার মা ওখানে ছিল, আন্দোলন করছিল”।

কুলবিন্দর কৌর নামক ওই সিআইএসএফ জওয়ানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছেন। নেওয়া হয়েছে পুলিশি হেফাজতেও। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। একইসঙ্গে সিআইএসএফের তরফে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

Follow Us