AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজগুবি পোশাকে ট্রোল্ড হয়েই কোটিপতি উরফি, জানেন কত টাকার মালিক তিনি

Urfi Javed Total Assets: অধিকাংশ সময়ই তাঁর পোশাক দেখে রীতিমত সকলের চক্ষুচড়ক গাছ। এক এক সময় বিশ্বাসই করতে পারেন না নেটিজ়েনরা এটি উরফি জাভেদ, কারণ চেনাই যায় না তাঁকে। একাধিক পোশাকে বিতর্কের কেন্দ্রে নাম লেখালেন।

আজগুবি পোশাকে ট্রোল্ড হয়েই কোটিপতি উরফি, জানেন কত টাকার মালিক তিনি
| Updated on: Jan 04, 2024 | 5:45 PM
Share

উরফি জাভেদ এখন যথেষ্ট জনপ্রিয়। গোটা দেশ তাঁকে এক কথায় ভাইরাল কুইন নামেই চেনেন। তাঁর ছকভাঙা পোশাক কখনও প্রশংসা কুড়োয়, কখনও আবার কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। অধিকাংশ সময়ই তাঁর পোশাক দেখে রীতিমত সকলের চক্ষুচড়ক গাছ। এক এক সময় বিশ্বাসই করতে পারেন না নেটিজ়েনরা এটি উরফি জাভেদ, কারণ চেনাই যায় না তাঁকে। একাধিক পোশাকে বিতর্কের কেন্দ্রে নাম লেখালেন।

উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন থাকে। সম্প্রতি একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বরাবরই বলে থাকেন উরফি জাভেদ। বরাবরই তাঁর মন্তব্য উঠে আসতে দেখা যায় চর্চায়। ফ্যাশন স্টেটমেন্ট তিনি পাল্টে ফেলতে নারাজ। তা তিনি স্পষ্ট জানিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না।

তবে উরফিকে যখনই তাঁর আয় নিয়ে প্রশ্ন করা হয়, তখনই তিনি বলেন এভাবে তো চলতে পারে না, ভাল কাজ পেতে হবে। তবে এই ভাইরাল পোশাকই যেন তাঁর কাছে আশীর্বাদ। নিত্য চর্চায় থেকেছেন তিনি। ডাক পেয়েছেন রিয়্যালিটি শো থেকে। আবার কখনও ডাক পেয়েছেন তিনি বিভিন্ন ফোটোশুট বিজ্ঞাপন থেকে। আর সেই ভাইরাল হওয়ার জোরেই এখন তিনি মোটের ওপর ২২ কোটির মালকিন। আয় নেহাতই কম হয় না। সম্প্রতি ভারতী সিং-কে দেওয়া সাক্ষাৎকারে বলতে শোনা যায় তাঁকে। যা পাচ্ছেন, তা দিয়ে ভালই চলে যায় তাঁর।

Follow Us
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু