AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashmika Mandanna: কেরিয়ার শুরু করেই বাগদান, বিচ্ছেদ, ফের প্রেম… রশ্মিকার প্রেমজীবন দারুণ রঙিন

Rashmika Mandanna-Love Life: সিনেমা জগতে রশ্মিকার যাত্রা বেশি দিনের নয়। তিনি বয়সে আলিয়া ভাটের চেয়েও ছোট।

Rashmika Mandanna: কেরিয়ার শুরু করেই বাগদান, বিচ্ছেদ, ফের প্রেম... রশ্মিকার প্রেমজীবন দারুণ রঙিন
রশ্মিকা মন্দনা।
| Edited By: | Updated on: Apr 05, 2022 | 12:30 PM
Share

সর্বভারতীয় স্তরে এখন পরিচিত নাম রশ্মিকা মন্দনা। ‘পুষ্পা: দ্য রাইজ়’ মুক্তি পাওয়ার পর থেকে তিনি হয়ে উঠেছেন প্যান-ইন্ডিয়া তারকা। আজ রশ্মিকার জন্মদিন। ২৬ বছরে পা দিলেন অভিনেত্রী। বলিউডেও করতে চলেছেন তাঁর ডেবিউ। বলিউডে তাঁর প্রথম ছবি হতে চলেছে ‘মিশন মঞ্জু’। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে রয়েছেন রশ্মিকা। সাইকোলজির ছাত্রী, সাংবাদিকতায় স্নাতক রশ্মিকার প্রেমজীবন বেশ ঘটনাবহুল। অল্প বয়সেই বাগদান, বিচ্ছেদ, ফের প্রেমে পড়া… এক কথায় রঙিন।

সিনেমা জগতে রশ্মিকার যাত্রা বেশি দিনের নয়। তিনি বয়সে আলিয়া ভাটের চেয়েও ছোট। দক্ষিণ ভারতীয় ছবি ‘ডিয়ার কমরেড’ মুক্তি পাওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন রশ্মিকা। ওই ছবিতে তাঁর হিরো ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সেই বিজয়কে ডেট করছেন অভিনেত্রী। কিন্তু তারও আগে রশ্মিকার জীবনে ছিলেন অন্য এক পুরুষ। তিনি রক্ষিত শেট্টি। তাঁর সঙ্গে বাগদানও হয়ে গিয়েছিল রশ্মিকার। তাও বেশ ধুমধাম করে। বাগদানের খবর জানাজানি হতেই ‘ক্রাশমিকা’ রশ্মিকার অনুরাগীরা অবাক হয়েছিলেন – এত অল্প বয়সেই তিনি কারও বাগদত্তা! মানতে অসুবিধে হয়েছিল ফ্যানদের।

কিন্তু সেই সম্পর্ক টেকেনি। অল্প সময়ের মধ্যেই রক্ষিতের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। কারণ হিসেবে জানা গিয়েছিল, রক্ষিত-রশ্মিকার একে অপরের সঙ্গে থাকতে অসুবিধা হচ্ছে। তাঁদের সম্পর্কের তাল-লয় সবকিছুই ছন্দহীন হতে শুরু করেছিল। সম্পর্ক ভাঙার পর রশ্মিকাকে ট্রোল করাও হয়েছিল। লম্বা খোলা চিঠি লিখে উত্তর দিয়েছিলেন রশ্মিকা।

বলেছিলেন, “মাফ করবেন, অনেকদিন চুপ ছিলাম। কিন্তু অনেককিছুই আমার কানে আসছে। অনেক মন্তব্য শুনছি। দেখছি আমাকে ট্রোল করা হচ্ছে… আমি একটা কথাই বলতে চাই, আমি, রক্ষিত বা যে কারওর এই ধরনের জিনিস প্রাপ্য নয়…”

এর কিছু সময় পর রশ্মিকার সঙ্গে নাম জড়ায় বিজয় দেবেরাকোন্ডার। শোনা যায়, তাঁরা নাকি ডেট করছেন। একসঙ্গে ঘুরতে গিয়েছেন গোয়াতেও। ট্রিপের ছবি ও ভিডিয়ো ভাইরালও হয়। দুই তারকা গোয়ায় নতুন বছর পালন করেছিলেন। বিজয়ের পরিবারও গোয়াতেই থাকে।

বিজয়ের পরিবারের সঙ্গে রশ্মিকার নতুন বছর পালন, তাঁদের ঘুরে বেড়ানোর ছবি নিত্যদিন শিরোনামে জায়গা করে নিত। তাঁদের বিয়ের খবর নিয়েও কানাঘুষো শোনা যেত। বিয়ের গুজব নিয়ে রশ্মিকা বলেছিলেন, “আমি জানি না কী বলব। বিয়ের জন্য আমার বয়স অনেক অল্প। আমি বিয়ে নিয়ে কিছু ভাবছিও না এখন।”

আরও পড়ুন: Abhishek Chatterjee on demise: … মনে হল, এ সব শুনলে অভিষেকের আত্মা কোনওদিনই শান্তি পাবে না: ‘মিঠুদা’র স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়

আরও পড়ুন: Prateek Sen: ‘মোহর’ শেষ, একমাস হাতে আছে প্রতীক সেনের, তারপর কী আসতে চলেছে?

আরও পড়ুন: Kareena Kapoor Khan: করিনার ছবি তুলতে গিয়ে অভিনেত্রীর গাড়িতেই আহত এক সাংবাদিক

Follow Us
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে