Rakul Preet Singh: এই স্টারকিডের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ালেন রাকুল প্রীত সিং

রাকুলের জন্মদিনে প্রেমের ছবি শেয়ার করেছেন জ্যাকি। হাতে হাত রেখে রাকুলের সঙ্গে একটা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "তোমায় ছাড়া দিন দিন বলে মনে হয় না।

Rakul Preet Singh: এই স্টারকিডের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ালেন রাকুল প্রীত সিং
প্রেমের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 11, 2021 | 3:11 PM

জন্মদিনেই প্রেমের পর্দা ফাঁস। প্রেমের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। প্রযোজক বাসু ভগনানির ছেলে জ্যাকি ভগনানির সঙ্গেই প্রেম করছেন রাকুল, ইঙ্গিতে জানালেন তেমনটাই। জ্যাকি নিজেও প্রযোজক, অভিনেতা।

রাকুলের জন্মদিনে প্রেমের ছবি শেয়ার করেছেন জ্যাকি। হাতে হাত রেখে রাকুলের সঙ্গে একটা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “তোমায় ছাড়া দিন দিন বলে মনে হয় না। তোমায় ছাড়া সুস্বাদু খাবারও কেমন পানসে লাগে। এমন একজনকে শুভেচ্ছা বার্তা পাঠালাম যে আমার কাছে গোটা পৃথিবী।” তিনি আরও লেখেন, “শুভ জন্মদিন আমার ভালবাসা।” জ্যাকি ওই ছবি শেয়ার করা মাত্রই একের পর এক সেলেব তাঁদের শুভেচ্ছা জানাতে থাকেন। তালিকায় রয়েছেন কৃতি শ্যানন, আয়ুষ্মান খুরানা সহ অনেকেই।


এখানেই শেষ নয়। অনুরূপ ছবি শেয়ার করে রাকুলও জ্যাকির উদ্দেশ্যে লেখেন, “ধন্যবাদ ভালবাসা। আমার জীবনের অন্যতম সেরা উপহার তুমি। আমার জীবন এত রঙিন করে তোলার জন্য ধন্যবাদ। আমাকে সব সম্য হাসানোর জন্য ধন্যবাদ। একসঙ্গে আরও অনেক স্মৃতি তৈরি ক্রয়া বাকি।” আয়ুষ্মান রাকুলের কমেন্ট বক্সে লেখেন, “তোমরা দুজন …”। সঙ্গে ভালবাসার ইমোজি কাজল আগরওয়ালও ওই জুটিকে পাঠিয়েছেন ভালবাসা।
রাকুল ও জ্যাকির সম্পর্ক নিয়ে বহু দিন ধরেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনে লাগল শিলমোহর। বলিপাড়া পেল আরও এক সেলেব কাপল জুটি রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি।

আরও পড়ুন, Durga Puja 2021: দুর্গাপুজো আমার জীবনের অনেক কিছুরই প্রথম: সৌরভ সাহা

আরও পড়ুন, Neha Dhupia: পুত্র সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন নেহা

Follow Us