AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika’s Baby: সব ঠিক থাকবে তো, দীপিকার ছেলে না মেয়ে হবে? জানিয়ে দিলেন সেলেব-জ্যোতিষী

Deepika-Ranveer: আর মাত্র দুটো মাস। সেপ্টেম্বরেই কোল আলো করে আসতে চলেছে সন্তান। তবে ছেলে হবে না মেয়ে? যদিও এই খোঁজ এখন আর কেউ রাখে না, তবে সেলিব্রিটি জ্যোতিষী ভাগ্য গণনা করে সেই প্রশ্নের উত্তর দিয়েদিলেন। 

Deepika's Baby: সব ঠিক থাকবে তো, দীপিকার ছেলে না মেয়ে হবে? জানিয়ে দিলেন সেলেব-জ্যোতিষী
| Updated on: Jul 05, 2024 | 3:13 PM
Share

২৯ ফেব্রুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যদিও বেশ কিছু সময় কেটে গেলেও তাঁর বেবিবাম্প দেখতে না পাওয়ায় তিনি আদপে মা হচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রায় সকলেই। তবে কয়েকদিনেই স্পষ্ট হয়ে গিয়েছে সবটাই। কখনও স্বামী রণবীর সিংকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন মস্তানি। সেখানেই সুস্পষ্ট সবটা। কখনও আবার ছবির প্রচার, চোখে পড়েছে তাঁর বেবিবাম্পটি। দেখতে দেখতে সময় এসে যাচ্ছে। আর মাত্র দুটো মাস। সেপ্টেম্বরেই কোল আলো করে আসতে চলেছে সন্তান। তবে ছেলে হবে না মেয়ে? যদিও এই খোঁজ এখন আর কেউ রাখে না, তবে সেলিব্রিটি জ্যোতিষী ভাগ্য গণনা করে সেই প্রশ্নের উত্তর দিয়েদিলেন।

২০১৮ সালে বিয়ে করেন রণবীর-দীপিকা। এর তিন বছর আগে যদিও গোপনে বাগদান সেরে নিয়েছিলেন তাঁরা। বিয়ের ছয় বছর পর পরিবার বাড়ছে তাঁদের। যদিও শুটিংয়ে নেই বিরতি। এই অবস্থাতেই কাজ চালিয়ে গিয়েছেন ক্রমাগত। তবে সন্তান জন্মের সময় কোনও সমস্যাই হবে না বলেই অভিনেত্রীর ভাগ্য রেখার ইঙ্গিত।

সেলিব্রিটি জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজী আগেই বলেছিলেন ২০২৪ সালে দীপিকা মা হবেন। মিলে গিয়েছে তাঁর সেই ভবিষ্যৎ বাণী। এবার তিনি জানিয়ে দিলেন ছেলে হবে না মেয়ে? সেলিব্রিটি দম্পতির ঘরে আসতে চলেছে ছেলে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন এই সন্তান জন্মের পর জুটির ভাগ্য আরও খুলে যাবে। অনেক বেশি হিট ছবি তাঁদের ঝুলিতে থাকবে। রোহিত শেট্টির আগামী ছবি সিংঘম এগেইন বক্স অফিস কাঁপাবে বলেই আশা রাখেন তিনি। আর এই সৌভাগ্য, সবটাই সন্তানের জন্য বলেই দাবি করলেন জ্যোতিষী। সকলেই এখন সেই শুভমুহূর্তের অপেক্ষায়।

Follow Us