AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অন্তঃসত্ত্বা অবস্থাতেই দক্ষিণ আফ্রিকায় অ্যাকশন দীপিকার! ৮ ঘণ্টা শুটিংয়ের শর্ত ভুললেন নায়িকা?

ঠিক তখনই নিজের কাজের প্রতি নিষ্ঠা দেখিয়ে নেটপাড়ার কুর্নিশ কুড়োচ্ছেন দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর, প্রেগন্যান্সি সত্ত্বেও নিজের আসন্ন ছবিগুলোর কাজ সময়মতো শেষ করতে বদ্ধপরিকর অভিনেত্রী। তাঁর এই ডেডিকেশন দেখে মুগ্ধ নির্মাতারাও।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই দক্ষিণ আফ্রিকায় অ্যাকশন দীপিকার! ৮ ঘণ্টা শুটিংয়ের শর্ত ভুললেন নায়িকা?
৮ ঘণ্টা শুটিংয়ের শর্ত ভুললেন নায়িকা?
| Updated on: Apr 27, 2026 | 2:02 PM
Share

দ্বিতীয় সন্তানের আগমনের খবরে যখন খুশির হাওয়া ওবেরয় পরিবারে, ঠিক তখনই নিজের কাজের প্রতি নিষ্ঠা দেখিয়ে নেটপাড়ার কুর্নিশ কুড়োচ্ছেন দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর, প্রেগন্যান্সি সত্ত্বেও নিজের আসন্ন ছবিগুলোর কাজ সময়মতো শেষ করতে বদ্ধপরিকর অভিনেত্রী। তাঁর এই ডেডিকেশন দেখে মুগ্ধ নির্মাতারাও।

সম্প্রতি সিনে দুনিয়ায় দীর্ঘক্ষণ শুটিং নিয়ে মুখ খুলেছিলেন দীপিকা।  স্পষ্ট জানিয়ে ছিলেন , আট ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না তিনি। দীপিকার এমন শর্ত দেওয়ায়, তাঁর হাত থেকে পিছলে গিয়ে বহু বিগ বাজেট ছবিও। এরই মাঝে দীপিকার ফের মা হওয়ার ঘোষণা। তাহলে কি এবার সব শর্ত ভুলে দ্রুত ছবি শুটিং শেষ করার জন্য আট ঘণ্টার বেশিও কাজ করবেন অভিনেত্রী? এই অবশ্য দীপিকা চুপ।

বলিউড সূত্র থেকে পাওয়া দ্বিতীয়বার মা হতে চলার খবরটি যখন দীপিকা ও রণবীর জানতে পারেন, তখন তাঁরা নিজেরাও বেশ অবাক ও আনন্দিত হয়েছিলেন। তবে নিজের অবস্থার কথা গোপন রাখেননি দীপিকা। তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির নির্মাতাদের তিনি নিজেই ফোন করে সুখবরটি দেন। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, তাঁর প্রেগন্যান্সির কারণে শ্যুটিং শিডিউলে যেন কোনও ব্যাঘাত না ঘটে, সেদিকে তিনি নিজে নজর রাখবেন। ছবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, “দীপিকা ব্যক্তিগতভাবে আমাদের ফোন করেছিলেন। তাঁর ডেডিকেশন অতুলনীয়।”

জানা গিয়েছে, দীপিকা খুব শীঘ্রই দক্ষিণ আফ্রিকা পাড়ি দেবেন। সেখানে একটি গানের দৃশ্যের পাশাপাশি ছবির ক্লাইম্যাক্সের কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যেও তাঁকে দেখা যাবে। এই বিদেশি শিডিউলে তাঁর সঙ্গে যোগ দেবেন অভিষেক বচ্চন এবং সুহানা খান। অন্তঃসত্ত্বা অবস্থায় এই ধরণের কঠিন শ্যুটিং করার সিদ্ধান্ত দীপিকার পেশাদারিত্বকেই প্রমাণ করে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই দীপিকা যোগ দেবেন পরিচালক অ্যাটলি-র ছবি ‘রাকা’-র সেটে। মুম্বইয়ের একটি স্টুডিওতে অল্লু অর্জুনের সঙ্গে প্রায় ৫০-৬০ দিন ধরে এই ছবির কাজ চলবে। মাঝে গুঞ্জন উঠেছিল যে, দীপিকা সন্তানসম্ভবা হওয়ার কারণে নির্মাতারা হয়তো তাঁর চরিত্রটি ছোট করে দিয়েছেন। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানানো হয়েছে, ছবির চিত্রনাট্যে কোনও বদল আনা হয়নি।

Follow Us
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
মগরাহাটে বাইক বাহিনীর দাপট, গ্রামবাসী প্রতিরোধ করতেই...
মগরাহাটে বাইক বাহিনীর দাপট, গ্রামবাসী প্রতিরোধ করতেই...
BJP-র বিরুদ্ধে সরাসরি লড়েন না মমতা: রাহুল
BJP-র বিরুদ্ধে সরাসরি লড়েন না মমতা: রাহুল
'২৩ তারিখের রেকর্ড ভাঙতে হবে', ভোটদানের আহ্বান জানিয়ে কী বললেন মোদী?
'২৩ তারিখের রেকর্ড ভাঙতে হবে', ভোটদানের আহ্বান জানিয়ে কী বললেন মোদী?