AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 : টানা অফ ফর্ম, রাহানের সমালোচনায় সমর্থকরা!

গতকাল প্রথমে ব্যাটে নেমে শুরু থেকেই কেকেআরের অবস্থা সঙ্গিন হয়ে পড়ে। অঙ্গকৃষ রঘুবংশীর 'বিতর্কিত' রান আউট, টপ অর্ডারের ব্যর্থতা, রাহানের অফ ফর্ম - সব নিয়েই বেসামাল নাইটরা। এই বাজে ফর্মের জন্যই নেটদুনিয়ার কাছে চক্ষুশূল হয়েছেন রাহানে। কেন এখনও রাহানে খেলছেন, এমন প্রশ্নেই জেরবার কেকেআর শিবির।

IPL 2026 : টানা অফ ফর্ম, রাহানের সমালোচনায় সমর্থকরা!
Supporters want Rahane to be sacked.Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 27, 2026 | 1:55 PM
Share

কলকাতা: গতকাল লখনৌয়ের মাঠে ক্রিকেটপ্রেমীরা দেখলেন এই আইপিএলের সবথেকে উত্তেজক ম্যাচ। ৩৮ নম্বর ম্যাচে লখনৌকে সুপার ওভারে হারাল কেকেআর। প্রথমে ব্যাট করে ৩১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। গতকালও ব্যর্থ হয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। ১৫ বলে ১০ রান করে ফিরলেন তিনি। এরপর থেকেই আবার জোরালো হচ্ছে তাঁকে অপসারণের দাবি। কিন্তু, কাল কেকেআরকে টানলেন রিঙ্কু সিং। তাঁর ব্যাটেই ১৫৫ রানের গন্ডি পেরোল নাইটরা। তবে এই মুহুর্তে সবকিছু ছাপিয়ে রাহানের অফ ফর্ম নিয়েই চর্চা সর্বত্র।

গতকাল প্রথমে ব্যাটে নেমে শুরু থেকেই কেকেআরের অবস্থা সঙ্গিন হয়ে পড়ে। অঙ্গকৃষ রঘুবংশীর ‘বিতর্কিত’ রান আউট, টপ অর্ডারের ব্যর্থতা, রাহানের অফ ফর্ম – সব নিয়েই বেসামাল নাইটরা। তবে অধিনায়কের অফ ফর্ম চিন্তায় রাখছে নাইটদের। এই আইপিএলে আগেই দুই ম্যাচে শূন্য করেছেন নাইট ক্যাপ্টেন। ৮ ইনিংস খেলেও তাঁর মোট রান ২০০-র গন্ডিও পেরোয়নি। একজন অধিনায়কের জন্য এই রকম অফ ফর্ম খুব শোচনীয় ও সমালোচনাযোগ্য। এই বাজে ফর্মের জন্যই নেটদুনিয়ার কাছে চক্ষুশূল হয়েছেন রাহানে। কেন এখনও রাহানে খেলছেন, এমন প্রশ্নেই জেরবার কেকেআর শিবির। তাঁকে দ্রুত সরানোর জন্য দাবি উঠেছে। এমনকি, কেউ কেউ বলছেন রাহানেকে শুধু ক্যাপ্টেন্সি নয়, প্লেয়িং ইলেভেন থেকেও বাদ দিতে।

শুরু থেকেই রাহানের অফ ফর্ম নিয়ে খুশি নয় সমর্থকদের একাংশ। মাত্র ৮ ম্যাচে ২ জয় পেয়েছে কেকেআর। এই কারণেই অনেকে বলছেন রাহানেকে পদ থেকে সরিয়ে দিতে। গতকাল লখনৌয়ের বিরুদ্ধে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন রিঙ্কু সিং। ৫১ বলে ৮৩ রান করেছেন তিনি। এছাড়াও ফিল্ডিংয়ে একটি দুরন্ত ক্যাচ ধরেছেন তিনি, যা প্রবলভাবে ম্যাচে ফিরিয়েছে কেকেআরকে। রিঙ্কু ছাড়াও রাগ্ন পেয়েছেন ক্যামেরন গ্রিন , তবে এই মুহূর্তে নাইট সমর্থকদের চক্ষুশূল রাহানেই।

Follow Us
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
মগরাহাটে বাইক বাহিনীর দাপট, গ্রামবাসী প্রতিরোধ করতেই...
মগরাহাটে বাইক বাহিনীর দাপট, গ্রামবাসী প্রতিরোধ করতেই...
BJP-র বিরুদ্ধে সরাসরি লড়েন না মমতা: রাহুল
BJP-র বিরুদ্ধে সরাসরি লড়েন না মমতা: রাহুল
'২৩ তারিখের রেকর্ড ভাঙতে হবে', ভোটদানের আহ্বান জানিয়ে কী বললেন মোদী?
'২৩ তারিখের রেকর্ড ভাঙতে হবে', ভোটদানের আহ্বান জানিয়ে কী বললেন মোদী?