AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীপিকা-রণবীরের ডিভোর্স? স্পষ্ট জানিয়ে দিলেন দীপিকা নিজেই

রণবীরের সাফল্য নিয়ে যখন গোটা বলিউড উচ্ছ্বসিত, তখন দীপিকার সোশ্যাল মিডিয়া পেজে ছিল অদ্ভুত নিস্তব্ধতা। স্বামীকে নিয়ে কোনো পোস্ট বা অভিনন্দন বার্তা না আসায় অনুরাগীদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। রটে যায় যে, দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে তাঁদের মধ্যে দূরত্ব বেড়েছে।

দীপিকা-রণবীরের ডিভোর্স? স্পষ্ট জানিয়ে দিলেন দীপিকা নিজেই
দীপিকা-রণবীরের ডিভোর্স?
| Updated on: Apr 14, 2026 | 2:47 PM
Share

আট বছরের দাম্পত্য আর ছয় বছরের প্রেম— দীর্ঘ ১৪ বছরের পথচলায় কি তবে ইতি পড়তে চলেছে? দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিচ্ছেদ নিয়ে আপাতত উত্তাল মায়ানগরী। গুঞ্জন ছড়িয়েছে, দেড় বছরের সন্তান দুয়া-কে পাশে রেখেই নাকি আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছেন এই পাওয়ার কাপল। কিন্তু এই গুঞ্জনের সত্যতা ঠিক কতটা?

সম্প্রতি রণবীর সিংহের ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে ঝড় তুলেছে। রণবীরের সাফল্য নিয়ে যখন গোটা বলিউড উচ্ছ্বসিত, তখন দীপিকার সোশ্যাল মিডিয়া পেজে ছিল অদ্ভুত নিস্তব্ধতা। স্বামীকে নিয়ে কোনও পোস্ট বা অভিনন্দন বার্তা না আসায় অনুরাগীদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। রটে যায় যে, দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে তাঁদের মধ্যে দূরত্ব বেড়েছে।

জল্পনা যখন চরমে, তখন নীরবতা ভাঙলেন খোদ দীপিকাই। একটি সাম্প্রতিক আলাপচারিতায় অভিনেত্রী স্পষ্ট করেন, কেন তিনি ‘ধুরন্ধর ২’ নিয়ে জনসমক্ষে কিছু লেখেননি। দীপিকার কথায়, “আমিই সবার আগে ছবিটি দেখেছি এবং তখনই বুঝেছি এটি সুপারহিট হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবেই সবটা রণবীরকে জানিয়েছি। সব কিছু সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলতে হবে, এমনটা আমি বিশ্বাস করি না।”

উল্লেখ্য, ২০২৪ সালেও একবার একই ধরণের গুঞ্জন রটেছিল যখন রণবীর নিজের প্রোফাইল থেকে বিয়ের ছবি সরিয়েছিলেন। সে সময় রণবীর নিজে সামনে এসে সবটা অস্বীকার করে জানিয়েছিলেন তাঁরা সুখে আছেন। এবারও দম্পতির ঘনিষ্ঠ মহলের দাবি, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। স্রেফ প্রচারের আলো থেকে দূরে থাকতেই তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখছেন।

বলিউডের এই জুটির বিচ্ছেদের খবরে সবথেকে বেশি মুষড়ে পড়েছিলেন ‘দীপবীর’ ভক্তরা। তবে ঘনিষ্ঠ মহলের অভয়বাণী এবং দীপিকার এই যুক্তিপূর্ণ উত্তরে কিছুটা হলেও স্বস্তিতে অনুরাগীরা। আপাতদৃষ্টিতে বোঝা যাচ্ছে, টিনসেল টাউনের রূপোলি পর্দায় হাজারো বিতর্ক থাকলেও বাস্তবের রণবীর-দীপিকা এখনও একে অপরের হাত শক্ত করেই ধরে আছেন।

Follow Us