AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা হওয়ার পরেই বড় সিদ্ধান্ত দীপিকার, বেছে নিচ্ছেন ঐশ্বর্যার পথ!

Deepika Padukone: গত রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এখনও পর্যন্ত মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তিনি। এমনকি মেয়ের নাম কী রেখেছেন জানা যায়নি তাও।

মা হওয়ার পরেই বড় সিদ্ধান্ত দীপিকার, বেছে নিচ্ছেন ঐশ্বর্যার পথ!
মা হওয়ার পরেই বড় সিদ্ধান্ত দীপিকার
| Updated on: Sep 14, 2024 | 7:37 PM
Share

গত রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এখনও পর্যন্ত মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তিনি। এমনকি মেয়ের নাম কী রেখেছেন জানা যায়নি তাও। এবার সামনে এল বড় খবর। মেয়ে আরাধ্যার ক্ষেত্রে যা করেছেন ঐশ্বর্যা, সেই পথেই এবার হাঁটবেন দীপিকা, বলিউডের বিভিন্ন সূত্র অনুযায়ী দাবি এমনটাই। কী সিদ্ধান্ত নিতে চলেছেন দীপিকা?

বলিউডের ট্রেন্ড অনুযায়ী স্টারকিডরা সাধারণত বড় হয়ে ওঠেন ন্যানি অর্থাৎ পরিচারিকার হাত ধরেই। তবে নিজের মেয়ের বেলায় এই পথ মোটেও অনুসরণ করবেন না দীপিকা। নিজেই দেখাশোনা করবেন মেয়ের, ইংরেজিতে যাকে বলে ‘হ্যান্ডস অন মম’। মধ্যবিত্ত পরিবারে এটাই দস্তুর হলেও তারকাদের ক্ষেত্রে এমন চিত্র কিন্তু খুব একটা দেখা যায় না। ব্যতিক্রম অবশ্যই আছে। আরাধ্যার জন্মের পর ঐশ্বর্যা রাই বচ্চনও কিন্তু ওই একই কাজ করেছিলেন। এমনকি সন্তান হওয়ার পর খুব একটা শো-বিজেও দেখা যায়নি তাঁকে।

এও শোনা যাচ্ছে আপাতত মাস ছয়েকের ব্রেক নিয়েছেন দীপিকাও। মেয়েকে বড় করে তোলাই এখন একমাত্র কাজ। এখানেই শেষ নয়– জানা যাচ্ছে, রণবীর কাপুর-আলিয়া ভাট অথবা বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মতো এখনই মেয়ের ছবি সামনে আনবেন না দীপিকা ও রণবীর। গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। তাঁকে দেখতে হাসপাতালেই ছুটে গিয়েছিলেন বলিউডের নামীদামিরা। গিয়েছিলেন মুকেশ অম্বানি ও শাহরুখ খানের মতো ব্যক্তিত্বরাও। এখানেই শেষ নয়, ইনস্টাগ্রামেও শুভেচ্ছা বার্তা উপচে পড়েছিল।

Follow Us