AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Lottery Ticket: দোকানদার গিয়ে লটারির টিকিটটা হাতে ধরিয়েছিলেন, তাতেই ফাঁস হয়ে গেল আসল রহস্য

Fake Lottery Ticket in Khandaghosh: চলতি বছরের মার্চ মাসেই এই যুবক একই কায়দায় নকল টিকিট দেখিয়ে প্রায় ১ লক্ষ টাকা হাতিয়ে পালিয়েছিল। তবে এবার ৫ হাজার টাকা আত্মসাৎ করতে গিয়ে সে হাতেনাতে ধরা পড়ে যায়। খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

Fake Lottery Ticket: দোকানদার গিয়ে লটারির টিকিটটা হাতে ধরিয়েছিলেন, তাতেই ফাঁস হয়ে গেল আসল রহস্য
গ্রেফতার অভিযুক্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 29, 2026 | 9:18 AM
Share

পূর্ব বর্ধমান: নকল লটারির টিকিট ভাঙাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল শুভঙ্কর মজুমদার নামে উত্তর ২৪ পরগনার এক বাসিন্দা। ঘটনাটি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল খণ্ডঘোষ থানা মোড়ের একটি লটারি কাউন্টারে ৫ হাজার টাকার একটি লটারি সংস্থার জাল টিকিট নিয়ে হাজির হয় সে। দোকানদারের সন্দেহ হওয়ায় টিকিটটি নিবিড়ভাবে পরীক্ষা করা হয় এবং জালিয়াতি ধরা পড়ে যায়। এরপর ব্যবসায়ীদের সঙ্গে বচসা শুরু হলে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এবং প্রবল চাপের মুখে পড়ে ধৃত ব্যক্তি টিকিটটি জাল বলে স্বীকার করে নেয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, চলতি বছরের মার্চ মাসেই এই যুবক একই কায়দায় নকল টিকিট দেখিয়ে প্রায় ১ লক্ষ টাকা হাতিয়ে পালিয়েছিল। তবে এবার ৫ হাজার টাকা আত্মসাৎ করতে গিয়ে সে হাতেনাতে ধরা পড়ে যায়। খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উত্তর ২৪ পরগনা থেকে এসে পূর্ব বর্ধমানের এই এলাকায় প্রতারণা চালানোর নেপথ্যে একটি বড়সড় আন্তঃজেলা জাল লটারি চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের মূল শিকড় ও অন্যান্য যুক্ত ব্যক্তিদের সন্ধান পেতে ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। বর্তমানে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us