AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High-Speed Train: দুটো হাই স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর খবর

Spain High-Speed Train Collision: প্রাথমিক তদন্ত ও স্প্যানিশ পরিবহন মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সিগন্যালে ত্রুটি মেরামতের সময় ভুলের কারণেই একই ট্র্যাকে দুটি ট্রেন চলে আসে এবং একটি ট্রেন অন্যটির পেছনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

High-Speed Train: দুটো হাই স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর খবর
স্পেনে ট্রেন দুর্ঘটনাImage Credit: PTI
| Updated on: Oct 29, 2026 | 9:28 AM
Share

স্পেন: দুটো হাই-স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে স্পেনের টোলেডো প্রদেশের উর্দায়।

প্রাথমিক তদন্ত ও স্প্যানিশ পরিবহন মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সিগন্যালে ত্রুটি মেরামতের সময় ভুলের কারণেই একই ট্র্যাকে দুটি ট্রেন চলে আসে এবং একটি ট্রেন অন্যটির পেছনে সজোরে ধাক্কা মারে। লাইন থেকে ছিটকে যায় বগি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সানচেজ জানান, জরুরি পরিষেবা সংস্থা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ইতালি সহ একাধিক দেশ স্পেনের এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে নির্দেশিকা জারি করে ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগ আপাতত স্থগিত রাখা হয়েছে। এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

Follow Us