Dhurandhar 2: বেআইনি ভাবে ‘ধুরন্দর’ শুটিং, ব্ল্যাকলিস্টের তালিকায় পরিচালক আদিত্য ধরের স্টুডিও!

সিনেমার শুটিংয়ে নিরাপত্তা নিয়ে কোনও আপস করতে রাজি নয় মুম্বই পৌরনিগম (BMC)। বারবার সতর্ক করা সত্ত্বেও নিয়ম ভেঙে দক্ষিণ মুম্বইয়ে শুটিং করার অভিযোগে পরিচালক আদিত্য ধরের প্রোডাকশন হাউস 'B62 স্টুডিওস'-কে পাকাপাকিভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনা হয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হলে, বিএমসি এবং মহারাষ্ট্র ফিল্ম সেল-এর পোর্টালের মাধ্যমে মুম্বইয়ের কোথাও আর শুটিংয়ের অনুমতি পাবে না এই সংস্থা।

Dhurandhar 2: বেআইনি ভাবে ধুরন্দর শুটিং, ব্ল্যাকলিস্টের তালিকায় পরিচালক আদিত্য ধরের স্টুডিও!
Aditya Dhar

|

Feb 17, 2026 | 1:20 PM

বক্স অফিসে ধুরন্দর ঝড়় এখনও অব্যাহত। সিনেপ্রেমী মানুষরা অধীর অপেক্ষায় রয়েছেন ধুরন্দর ছবির দ্বিতীয় ভাগের মুক্তির জন্য। তবে তাঁরই মাঝে একদিকে যেমন প্রাণনাশের হুমকি পেলেনল ধুরন্দর রণবীর সিং, তো অন্যদিকে বড়সড় বিপাকে পড়লেন ছবির পরিচালক আদিত্য ধর। খবর অনুযায়ী, ব্ল্যাকলিস্ট হতে চলেছে পরিচালকের স্টুডিও! কী ঘটল হঠাৎ?

সিনেমার শুটিংয়ে নিরাপত্তা নিয়ে কোনও আপস করতে রাজি নয় মুম্বই পৌরনিগম (BMC)। বারবার সতর্ক করা সত্ত্বেও নিয়ম ভেঙে দক্ষিণ মুম্বইয়ে শুটিং করার অভিযোগে পরিচালক আদিত্য ধরের প্রোডাকশন হাউস ‘B62 স্টুডিওস’-কে পাকাপাকিভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনা হয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হলে, বিএমসি এবং মহারাষ্ট্র ফিল্ম সেল-এর পোর্টালের মাধ্যমে মুম্বইয়ের কোথাও আর শুটিংয়ের অনুমতি পাবে না এই সংস্থা।

বিএমসি আধিকারিকদের মতে, দক্ষিণ মুম্বইয়ের ‘এ’ ওয়ার্ডের হেরিটেজ চত্বরে শুটিং চলাকালীন পুলিশ ও প্রশাসনের দেওয়া একাধিক নির্দেশিকা লঙ্ঘন করা হয়েছে। ‘B62 স্টুডিওস’-এর পাশাপাশি কোমল পোখরিয়াল ও নাসির খান নামে আরও দুই আবেদনকারীকেও ব্ল্যাকলিস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি মোদি স্ট্রিট এবং পেরিন নরিম্যান স্ট্রিটের মাঝে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, ৭ ও ৮ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বাজি এবং দাহ্য পদার্থ ব্যবহার করা হয়। এর পরেই তাঁদের জমা রাখা আমানত বাজেয়াপ্ত করা হয় এবং ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি দেওয়া হয়।

হুঁশিয়ারির পরেও ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুটিংয়ের জন্য পুনরায় আবেদন করা হয় কোমল পোখরিয়ালের নামে। সেখানেও শর্ত ছিল কোনো দাহ্য বস্তু ব্যবহার করা যাবে না। কিন্তু ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ ফের অভিযোগ আসে যে, শুটিংয়ে জ্বলন্ত মশাল ব্যবহার করা হচ্ছে। মুম্বই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি জ্বলন্ত মশাল বাজেয়াপ্ত করে এবং কঠোরভাবে বিধিনিষেধ কার্যকর করে। যদিও পরে সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, আগুনের দৃশ্যগুলো ভিএফএক্স-এর মাধ্যমে করা হবে।

বিএমসি-র জোনাল ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনারের কাছে পাঠানো প্রস্তাবে ১ লক্ষ টাকা জরিমানা এবং ২৫ হাজার টাকার ডিপোজিট বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে:

বিএমসি-র অনুমতি ছাড়া একটি বিল্ডিংয়ের ছাদে শুটিং করা হয়েছে।

প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই দুটি জেনারেটর ভ্যান চালানো হয়েছে।

হেরিটেজ এলাকায় দাহ্য পদার্থের অবৈধ ব্যবহার করা হয়েছে।

বিএমসি-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “মঙ্গলবারই এই তিন পক্ষকে নোটিশ পাঠানো হবে। আমরা মহারাষ্ট্র ফিল্ম সেল এবং বিএমসি-র বিজনেস সেলের প্রধানকেও বিষয়টি জানিয়ে দিচ্ছি যাতে তাঁরা আর কোনো অনুমতি না পান।”

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আগামী ১৯ মার্চ, ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা। আদিত্য ধরের পরিচালনায় এই বিগ বাজেট ছবির শুটিং যখন মাঝপথে, ঠিক তখনই মুম্বই প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ প্রযোজনা সংস্থাকে বেশ বেকায়দায় ফেলেছে। মুম্বইয়ের মতো লোকেশনে শুটিংয়ের দরজা বন্ধ হয়ে গেলে ছবিটির নির্মাণ কাজ ব্যাহত হতে পারে। জননিরাপত্তা এবং হেরিটেজ স্থলের রক্ষণাবেক্ষণ আমাদের কাছে অগ্রাধিকার। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এই ধরণের কড়া পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।