AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anik Dutta Died: অনীক দত্তর রহস্যজনক মৃত্যু, উঠছে নানা প্রশ্ন

বুধবার প্রথমে খবর পাওয়া যায়, ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনিক। তাঁকে সঙ্কটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় পরিচালকের। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার স্ত্রীয়ের গড়িয়াহাটের বাড়িতেই ছিলেন অনিক। সেই বাড়ির ৬ তলার ছাদ থেকেই পড়ে গুরুত আহত হন।

Anik Dutta Died: অনীক দত্তর রহস্যজনক মৃত্যু, উঠছে নানা প্রশ্ন
| Edited By: | Updated on: May 27, 2026 | 3:22 PM
Share

টালিগঞ্জে শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট চলচ্চিত্র ও বিজ্ঞাপনী চলচ্চিত্রের পরিচালক অনীক দত্ত। ভূতের ভবিষ্যৎ সিনেমার মাধ্যমে ফিচার ফিল্মে আত্মপ্রকাশ অনীকের । তার আগে বিজ্ঞাপনী জগতে তাঁর উজ্জ্বল অতীত রয়েছে অনীক দত্তর। সম্প্রতি সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর নির্মাণের গল্প নিয়ে অপরাজিত পরিচালনা করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।

বুধবার প্রথমে খবর পাওয়া যায়, ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনীক। তাঁকে সঙ্কটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় পরিচালকের। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার স্ত্রীয়ের গড়িয়াহাটের বাড়িতেই ছিলেন অনীক । সেই বাড়ির ৬ তলার ছাদ থেকেই পড়ে গুরুত আহত হন এবং হাসপাতালে নিয়ে যেতে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যেখানে পড়েছেন সেই জায়গা কর্ডন হয়েছে। পড়ে গিয়েছেন নাকি কেউ ঠেলে দিয়েছে তা নিয়ে তদন্ত হচ্ছে। জানা গিয়েছে, পরিচালকের মেয়ে থাকেন বিদেশে। তিনি এলেই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।

কেরিয়ারের শুরু থেকে অবশ্য সরাসরি ফিচার ফিল্মের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। বিজ্ঞাপনের জন্যই ছবি বানাতে বানাতেন। তবে প্রথম বড়পর্দায় পরিচালক হিসেবে প্রথম ব্রেক তাঁর ভূতের ভবিষ্যৎ। প্রথম ছবিতেই অনীক বুঝিয়ে দিয়েছিলেন তাঁর পরিচালনার মুন্সিয়ানা। ভূতের ভবিষ্যত বাঙালি ছবির ক্ষেত্রে মাইলস্টোন। স্যাটারায়কে সঙ্গী করে দেশের রাজনীতি, অর্থনীতিকে তুলে ধরেছিলেন অনীক । এরপর অনীক তৈরি করেন আশ্চর্য প্রদীপ, মেঘনাদবধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণ বাবুর বন্ধু, অপরাজিত। গত পুজোতে মুক্তি পায় অনীকের শেষ ছবি, যত কাণ্ড কলকাতাতেই।

Follow Us