AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছর শুরুতেই দুঃসংবাদ, প্রয়াত ‘বাঘা যতীন’ পরিচালক অরুণ রায়

Arun Ray No More: আরজি কর মেডিক্যাল কলেজে চলছিল তাঁর চিকিৎসা। তবে বৃহস্পতিবার অর্থাৎ ২ জানুয়ারি সকালেই মিলল দুঃসংবাদ। সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পারি দিলেন অরুণ রায়।

বছর শুরুতেই দুঃসংবাদ, প্রয়াত 'বাঘা যতীন' পরিচালক অরুণ রায়
| Updated on: Jan 02, 2025 | 11:21 AM
Share

বছরের শুরুতেই শোকে ডুবল বিনোদন জগত। প্রয়াত পরিচালক অরুণ রায়। দীপ্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। কিছুদিন আগেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। আরজি কর মেডিক্যাল কলেজে চলছিল তাঁর চিকিৎসা। তবে বৃহস্পতিবার অর্থাৎ ২ জানুয়ারি সকালেই মিলল দুঃসংবাদ। সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পারি দিলেন অরুণ রায়। গত শনিবার অভিনেতা দেব গিয়েছিলেন তাঁকে হাসপাতালে দেখতে। কথাও হয়েছে অভিনেতার সঙ্গে। বাঘা যতীন ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

এদিন খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছোটেন কিঞ্জল নন্দ, খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় করেন একের পর এক পোস্ট। লেখেন, “হীরালালের মতোই… আমার হীরালাল… ভাল থেকো।” তিনিই সোশ্যাল মিডিয়ায় জানান, এদিন প্রয়াত পরিচালককে ১টায় পরিদেবপুর বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে ১.৩০ মিনিটে টেকনিশিয়ান স্টুডিয়োতে নিয়ে যাওয়া হবে। সেখানেই কিছুক্ষণ রাখা থাকবে মরদেহ।

গত বছর সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, একেবারেই নিজেকে অসুস্থ মনে হচ্ছে না তাঁর। এমনকি কেমো নেওয়ার পরও অসুবিধে হয়নি। কিন্তু গত কয়েক দিনে অবস্থার আরও অবনতি হয়েছে। এই মুহূর্তে কোমায় রয়েছেন পরিচালক। ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে তাঁকে। এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।

পরিচালকের অসুস্থতার খবর ছড়াতেই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব। অভিনেতা জীতু কমল, অভিনেত্রী সৃজা দত্তও গিয়েছিলেন হাসপাতালে পরিচালককে দেখতে। উল্লেখ্য, কেমো যখন চলছিল তখন তাঁর শারীরিক অবস্থা ঠিকই ছিল। পরিচালক বলেছিলেন, “কেমো নেওয়ার পর যে সব বমি ভাব হয়। সে সব হয়নি কিছুই। আমি যে অসুস্থ তা কিন্তু মোটেও মনে হচ্ছে না।” এর পরেই খানিক রসিকতা করেই তিনি বলেছিলেন, “আমার কাজ ছবি তৈরি করা। আমি যদি নিজের অসুখ নিয়ে চিন্তা করে যাই তবে চিকিৎসকরা কী করবেন। তাঁরা আছেন চিন্তা করার জন্য। তাই ওটা ওঁদের উপরেই ছেড়ে দিয়েছি।” তখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছে তাঁর। তা নিয়েই তিনি হাজির হয়েছিলেন তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। গত বছর পুজোতেই মুক্তি পায় দেব অভিনীত ছবিটি।”

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?