AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলের নায়িকাকে চুমু বাবার, রাতবিরেতে বেসামাল হিরোইন! খবর গোপন রাখতে যা করলেন পরিচালক…

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। উপরের এই ঘটনাটি বলিউডের এক নিষিদ্ধ গল্প। যা কিনা সামনে আসার আগেই গোপন করে দেওয়া হয়। তবুও পরিচালক ও নায়িকার ঘনিষ্ঠদের গসিপ আলোচনায় ফাঁস হয়ে প্রকাশ পায় ম্য়াগাজিনে। হইচই পড়ে গিয়েছিল বলিপাড়ায়। শোনা যায়, ম্যাগাজিনের সম্পাদককে নাকি ফোন করে খবরটা চেপে দিতে হুঁশিয়ারও করেছিলেন বলিউডের নামকরা পরিচালক। ভাবছেন কে সে?

ছেলের নায়িকাকে চুমু বাবার, রাতবিরেতে বেসামাল হিরোইন! খবর গোপন রাখতে যা করলেন পরিচালক...
| Updated on: Apr 23, 2026 | 4:09 PM
Share

নায়িকা তখন সবে ক্য়ামেরার সামনে দাঁড়াতে শিখেছেন। পরিচালকের মুখে অ্যাকশন শব্দ শুনলে, হাত-পা কেঁপে উঠত তাঁর। টেনশনকে ঠোঁটে চাপা দিয়ে বারং বার রিটেক নিয়ে অভিনয়। তার উপর পরিচালক মশাই বড্ড ছিলেন খুঁতখুঁতে। একে তো খোলামেলা দৃশ্য, খোলামেলা পোশাক। প্রায় প্রতি দৃশ্যেই যৌন সুড়সুড়ি। কিন্তু সিনেমাপাড়ায় নতুন হওয়ায় চুপচাপ করে যাচ্ছিলেন কাজ। তার উপর নায়িকার বিপরীতে, পরিচালকের ছেলেই নায়ক! ব্যস, একটু যে টালবাহানা করবেন, তার উপায় নেই। তবে ক্য়ামেরার সামনেই এমন এক কাণ্ড ঘটে গেল, যে নিজেকে আর সামলাতে পারলেন না নায়িকা। শুটিং ফ্লোর ছেড়ে দৌড়ে পালালেন! তারপর…

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। উপরের এই ঘটনাটি বলিউডের এক নিষিদ্ধ গল্প। যা কিনা সামনে আসার আগেই গোপন করে দেওয়া হয়। তবুও পরিচালক ও নায়িকার ঘনিষ্ঠদের গসিপ আলোচনায় ফাঁস হয়ে প্রকাশ পায় ম্য়াগাজিনে। হইচই পড়ে গিয়েছিল বলিপাড়ায়। শোনা যায়, ম্যাগাজিনের সম্পাদককে নাকি ফোন করে খবরটা চেপে দিতে হুঁশিয়ারও করেছিলেন বলিউডের নামকরা পরিচালক। ভাবছেন কে সে?

সময়টা নয়ের দশক। রাজ কাপুর তাঁর ছেলে রাজীব কাপুরকে নায়ক বানিয়ে তৈরি করছিলেন ‘রাম তেরি গঙ্গা ময়েলি’। নায়িকা হিসেবে ছিলেন মন্দাকিনী। এই ছবি মুক্তি পাওয়ার পর, খোলামেলা দৃশ্যের জন্য বিতর্ক ছড়িয়ে ছিল মারাত্মক। কিন্তু সেই শুটিং ফ্লোরেই এমন এক কাণ্ড ঘটেছিল, যা কিনা সেই সময় আগুন জ্বেলে দিয়েছিল।

গসিপ ম্যাগাজিন থেকে জানা যায়, আর কে স্টুডিয়োতে একটা প্রেমের দৃশ্য শুটিংয়ের সময় একটা কাণ্ড করে ফেলেন রাজ কাপুর। রাজীব, কীভাবে চুমু খাবে মন্দাকিনীকে, তা দেখাতে গিয়ে, মন্দাকিনীর ঠোঁটে টুক করে চুমু খেয়ে বসেন রাজ কাপুর। রাজ কাপুরের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছিলেন মন্দাকিনী। কিছু বেসামাল হয়ে, কী ঘটল বুঝতে না পেরে শুটিং ফ্লোর ছেড়েছিলেন। শোনা যায়, এমন ঘটনার জন্য পরে অবশ্য ক্ষমাও চেয়েছিলেন রাজ। কিন্তু ততক্ষণে খবরটা ছড়াতে শুরু করে। রাজ কাপুর নাকি পুরো শুটিং টিমকে ডেকে অনুরোধ করেছিল, এ খবর যেন বাইরে না রটে। তবে সেই ইউনিট থেকে ফাঁস হয়ে যায় চুমুর খবর। যা কিনা ছাপাও হয়ে যায় ম্যাগাজিনে।

Follow Us