AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত, এখন কেমন আছেন?

যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক, সেখানেই 'কিলবিল সোসাইটি' ছবির শুটিং করেছিলেন তিনি। এই ছবি মুক্তি পেয়েছে পয়লা বৈশাখে। শনিবার আর রবিবার পরিচালকের সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শরীর খারাপের কারণে শনিবারের সিনেমা হলে যাওয়া বাতিল করতে হয়েছে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন কিনা পরিচালক, সেই দিকে নজর রাখতে হবে।

হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত, এখন কেমন আছেন?
| Edited By: | Updated on: Apr 19, 2025 | 1:15 PM
Share

শুক্রবার গভীর রাতে শরীর খারাপ হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। তাঁর মাথা ঘুরছিল, শরীরে অস্বস্তি অনুভব করেন। তারপরই তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। হৃদরোগজনিত সমস্যার কারণে শরীর খারাপ হয়েছে বলে অনুমান করছেন চিকিত্‍সকরা। বিভিন্ন টেস্ট করা হয়েছে। শনিবার টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিত্‍সকরা সিদ্ধান্ত নেবেন, ঠিক কোন পথে চিকিত্‍সা এগোবে। চিকিত্‍সক জানিয়েছেন, বিপন্মুক্ত পরিচালক। চিকিত্‍সার মাধ্যমে পরিচালককে সুস্থ করে তুলবেন তাঁরা, দিন কয়েকের মধ্যে।

যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। এই ছবি মুক্তি পেয়েছে পয়লা বৈশাখে। শনিবার আর রবিবার পরিচালকের সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শরীর খারাপের কারণে শনিবারের সিনেমা হলে যাওয়া বাতিল করতে হয়েছে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন কিনা পরিচালক, সেই দিকে নজর রাখতে হবে। সামনেই নতুন নাটকে অভিনয় করবেন সৃজিত। সুস্থ হয়েই সেই নাটকের রিহার্সাল শুরু করে দেবেন। প্রসঙ্গত, এই বছর দু’টো ছবি মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায়। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। পয়লা বৈশাখে মুক্তি পেল ‘কিলবিল সোসাইটি’। জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। টলিপাড়ায় সৃজিতের শরীর খারাপের খবর ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তার ভাঁজ  প্রায় সকলের কপালে। শনিবার দিনভর পরিচালকের শরীরের খোঁজ নিতে অনেক নামী মুখই পৌঁছে যাবেন হাসপাতালে।

Follow Us
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬