AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DoT New Rules: ১ জানুয়ারি থেকে আপনার ফোনেও বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম! সিম কার্ড কড়াকড়ি কেন্দ্রের

WhatsApp-Telegram Account: ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। মূলত মেসেজিং অ্যাকাউন্টগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য এবং অনলাইন প্রতারণার ক্ষেত্রে ভারতীয় মোবাইল নম্বর যাতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতেই এই নিয়ম চালু করা হচ্ছে। 

DoT New Rules: ১ জানুয়ারি থেকে আপনার ফোনেও বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম! সিম কার্ড কড়াকড়ি কেন্দ্রের
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Oct 23, 2026 | 12:27 PM
Share

নয়া দিল্লি: লক্ষ লক্ষ ভারতীয় যারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহার করেন, তাদের জন্য বড় বার্তা। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে অচল হয়ে যেতে পারে আপনার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম। নতুন নিয়ম জারি করেছে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন। কী বলা হয়েছে এই নিয়মে?

টেলিকমিউনিকেশন বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, মেসেজিং প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলিকে সক্রিয় অ্যাকটিভ সিম কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তবেই সেই অ্যাকাউন্টগুলি সক্রিয় থাকবে। নাহলে ১ জানুয়ারি থেকে এই মেসেজিং প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা অচল হয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট যে নম্বর থেকে খোলা, সেটি আর সক্রিয় নেই বা মোবাইলে ব্যবহার করছেন না। তাহলে ১ জানুয়ারি থেকে এই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যেতে পারে।

আগেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ এর ডেডলাইন ৩১ ডিসেম্বর অবধি বাড়িয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। মূলত মেসেজিং অ্যাকাউন্টগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য এবং অনলাইন প্রতারণার ক্ষেত্রে ভারতীয় মোবাইল নম্বর যাতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতেই এই নিয়ম চালু করা হচ্ছে।

প্রস্তাবিত কাঠামোয় মেসেজিং অ্যাপগুলি যেখানে ফোন নম্বর রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার হয়েছে, সেগুলি ভেরিফাই করা হবে যে তা অ্যাক্টিভ সিম কার্ড বা ই-সিমের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না।  সহজভাবে বলতে গেলে, যে সিম কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, সেটি যদি ব্যবহার না করেন বা সিমটি বের করে ফেলেন, তাহলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। তবে স্ন্যাপচ্যাটের উপরে এই নিয়ম কার্যকর হবে না বলেই খবর।

Follow Us