AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অগাস্টেই নতুন ছবি শুরু করছেন পরিচালক সৃজিত, কে-কে থাকছেন?

রাজর্ষি দাশ ভৌমিকের লেখা চরিত্র নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবার তৈরি করছেন নতুন বাংলা ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'। টিভি নাইন বাংলাকে সৃজিত জানালেন, ''আমি কয়েক বছর আগে গোয়েন্দা কানাইচরণ প্রথম পড়ি। সেটা পড়েই ছবিটা করার ইচ্ছা হয়। রাজর্ষির সঙ্গে যোগাযোগ করি। সেই কথাবার্তা এখন চূড়ান্ত হয়েছে। ছবিতে গোয়েন্দা কানাইচরণ, যে সিনিয়র পুলিশ ইন্সপেক্টর, সেই চরিত্রে দেখা যাবে যিশুকে। আর সৌভিক, জুনিয়র পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় থাকছে অনুজয় চট্টোপাধ্যায়।

অগাস্টেই নতুন ছবি শুরু করছেন পরিচালক সৃজিত, কে-কে থাকছেন?
| Updated on: Jul 11, 2026 | 1:50 PM
Share

রাজর্ষি দাশ ভৌমিকের লেখা চরিত্র নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবার তৈরি করছেন নতুন বাংলা ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। টিভি নাইন বাংলাকে সৃজিত জানালেন, ”আমি কয়েক বছর আগে গোয়েন্দা কানাইচরণ প্রথম পড়ি। সেটা পড়েই ছবিটা করার ইচ্ছা হয়। রাজর্ষির সঙ্গে যোগাযোগ করি। সেই কথাবার্তা এখন চূড়ান্ত হয়েছে। ছবিতে গোয়েন্দা কানাইচরণ, যে সিনিয়র পুলিশ ইন্সপেক্টর, সেই চরিত্রে দেখা যাবে যিশুকে। আর সৌভিক, জুনিয়র পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় থাকছে অনুজয় চট্টোপাধ্যায়। ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, সুমন্ত মুখোপাধ্যায় আর সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনস।

পরিচালকের থেকেই জানা গেল, এই ছবিতে দু’ টো পিরিয়ড দেখা যাবে। সমসাময়িক পিরিয়ডের পাশাপাশি ব্রিটিশ আমলের একটা পিরিয়ড রয়েছে। ছবির শুটিং শুরু হবে অগাস্ট মাসে। কলকাতা শহরেই হবে শুটিং। এই ছবির কাস্টিংয়ে চমক রয়েছে। যিশুর সঙ্গে পরিচালক সৃজিতের জুটি চর্চিত। তাঁরা আবার একসঙ্গে বড়পর্দায় ফিরছেন। এদিকে সৃজিতের পরিচালনায় ফেলুদা চরিত্র করেছেন টোটা। এবার পুজোয় ‘এম্পারার ভার্সেস শরত্‍চন্দ্র’ ছবিটা নিয়ে আসছেন সৃজিত। সেই ছবিতে রয়েছেন টোটা। তারই মাঝে আবার টোটার সঙ্গে নতুন ছবি করছেন সৃজিত।

ইধিকা প্রথমবার কাজ করবেন সৃজিতের পরিচালনায়। ইধিকা কাজ শুরু করেছেন বাংলা ধারাবাহিকে। তাঁর অভিনীত ধারাবাহিক যে বেঙ্গল টপার ছিল, এরকম নয়। কিন্তু শাকিব খানের সঙ্গে ছবি করার প্রস্তাব পান ইধিকা। তারপর নায়ক দেবের সঙ্গে একাধিক ছবিতে কাজ করে দর্শকের ভালোবাসা পেয়েছেন নায়িকা। তাই সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ইধিকাকে কী রূপে দেখা যাবে, তা জানার আগ্রহ থাকবে দর্শকদের মধ্যে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...