AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিজাব পরে ইদ পালন, ‘প্রেমিক মুসলিম নাকি’? প্রশ্নের মুখে দিতিপ্রিয়া

Ditipriya Roy: সম্প্রতি প্রেম নিয়ে মুখ খুলেছিলেন দিতিপ্রিয়া। যদিও প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ্যে না আনার অনুরোধ জানিয়েছিলেন দিতিপ্রিয়া।

হিজাব পরে ইদ পালন, 'প্রেমিক মুসলিম নাকি'? প্রশ্নের মুখে দিতিপ্রিয়া
তুমুল নিন্দে দিতিপ্রিয়াকে
| Updated on: Apr 12, 2024 | 2:46 PM
Share

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শুধু ছোট পর্দাই বা কেন, ছোট পর্দা দিয়ে উত্থান হলেও বড় পর্দা ও ওটিটিতে কাজ করেছেন তিনি। সেই দিতিপ্রিয়াকেই যে এমন বীভৎস ট্রোলের মুখে পড়তে হবে তা হয়তো নিজেও ভাবেননি তিনি। কী ঘটেছে? বৃহস্পতিবার পবিত্র ইদে নিজের কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। মাথা হিজাবে মুড়ে ছবি দিয়ে দিতিপ্রিয়া লেখেন, “ইদ মুবারক”। এর পরেই শুরু হয় তীব্র সমালোচনা, হুমকি। দিতিপ্রিয়াকে ভয় দেখানো হয়, আনফলো করে দেওয়ার। বেশ কিছু অনুরাগীর সংখ্যা কমেও তাঁর।

একজন লেখেন, “নিজের সংস্কৃতি বিসর্জন দিয়ে অন্যের সংস্কৃতি পালন করা কখনওই শোভনীয় নয়।” আর একজন লেখেন, “আপনি যে প্রেম করছেন শুনলাম, আপনার প্রেমিক মুসলমান নাকি?” যদিও এই সব সমালোচনায় মুখ খোলেননি দিতিপিয়া। অতীতেও বিভিন্ন ধর্মে নানা অনুষ্ঠানে সক্রিয় যোগদান করতে দেখা গিয়েছে তাঁকে। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি প্রেম নিয়ে মুখ খুলেছিলেন দিতিপ্রিয়া। যদিও প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ্যে না আনার অনুরোধ জানিয়েছিলেন দিতিপ্রিয়া। জানিয়ে রাখা যাক, তাঁর প্রেমিক তাঁর ধর্মেরই মানুষ। তবে তাঁদের পেশা আলাদা। কলকাতায় থাকেন না দিতিপ্রিয়ার প্রেমিক। কাজের কারণে সারা ভারতেই ঘুরে বেড়াতে হয়ে থাকে। এই মুহূর্তে কাজের পাশাপাশি মন দিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া। তাঁর বাড়ির লোকেরাও অল্প কয়েকদিনের মধ্যেই আপন করে নিয়েছেন তাঁর প্রেমিককে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের