AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaika Arora: মালাইকার একটা বিকিনির দাম জানেন!ওই টাকায় ‘ফ্যামিলি ট্রিপ’ হয়ে যাবে

Bollywood: মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী মালাইকা অরোরা। ছুটি কাটাতে তিনি বাইরে যান কিংবা যে কোনও অনুষ্ঠান--- সব জায়গায় নিজস্ব একটা স্টাইল তৈরির চেষ্টা করেন তিনি। গত ২৪ ঘণ্টায় গোটা সোশ্যাল মিডিয় জুড়ে শুধুই মালাইকা

Malaika Arora: মালাইকার একটা বিকিনির দাম জানেন!ওই টাকায় 'ফ্যামিলি ট্রিপ' হয়ে যাবে
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 5:30 PM
Share

মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী মালাইকা অরোরা। ছুটি কাটাতে তিনি বাইরে যান কিংবা যে কোনও অনুষ্ঠান— সব জায়গায় নিজস্ব একটা স্টাইল তৈরির চেষ্টা করেন তিনি। গত ২৪ ঘণ্টায় গোটা সোশ্যাল মিডিয় জুড়ে শুধুই মালাইকা। অভিনেত্রীর একের পর এক ছবি দেখে রীতিমতো অবাক সবাই। একের পর এক ছবি ভাইরাল টলিপাড়া। বিকিনি পরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।

কালো, গোল্ডেনের মিশেলে একটি বিকিনি পরেছিলেন অভিনেত্রী। সেই ছবিই চারিদিকে ছড়িয়ে পড়েছে। জানেন,অভিনেত্রীর সেই বিকিনির দাম কত? শুনলে সত্যিই চমকে যাবে। মালাইকার বিকিনির যা দাম তাতে সাধারণ মানুষের একটা ‘ফ্যামিলি ট্রিপ’ হয়ে যাবে। আন্দাজ করতে পারছেন কত দাম মালাইকার বিকিনির? কালো গোল্ডেনের মালাইকার এই বিকিনির দাম ৭৯ হাজার টাকা।

নায়িকার বিকিনির দাম শুনে সবাই অবাক। যদিও অনেকে লিখেছেন ,”এত দামি বিকিনি মালাইকা পরবেন না তো কে পরবেন!” ৫০ বছরের এই অভিনেত্রীর রূপে এখনও মুগ্ধ দর্শককুল। তবে তাঁর ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় শোনা তাঁর নাম।

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন মালাইকা। কিন্তু সেই সম্পর্কও এখন অতীত। ঘনিষ্ঠ সূত্রের খবর,আর তাঁরা সম্পর্কে নেই। তবে অর্জুন বা মালাইকার কেউই নিজেদের সম্পর্ক ভাঙার খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। নায়কের এ বছরের জন্মদিনে দেখাও যায়নি মালাইকাকে। তার পর থেকেই তাঁদের সম্পর্ক ভাঙার খবর আরও জোড়াল হয়।

Follow Us