AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিনি হিন্দু নন, বিয়ের পর মুসলমানও হননি, করিনা আসলে…, সব বললেন তৈমুরের ন্যানি

Kareena Kapoor Khan: পতৌদি পরিবারের ছোটে নবাব অভিনেতা সইফ আলি খানকে বিয়ে করে নামের শেষে খান পদবী বসিয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান। কিন্তু তিনি মুসলমান হননি। তিনি নাকি কাপুর পরিবারের ধর্মও গ্রহণ করেননি। সব জানালেন তৈমুরের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) ললিতা ডিসিলভা।

তিনি হিন্দু নন, বিয়ের পর মুসলমানও হননি, করিনা আসলে..., সব বললেন তৈমুরের ন্যানি
করিনা কাপুর খান।
| Updated on: Jul 30, 2024 | 10:49 AM
Share

কাপুর পরিবারের ছোট মেয়ে করিনা কাপুর খান (ডাকনাম বেবো) বিয়ে করেছেন পতৌদি (নবাব) পরিবারের ছোটে নবাব সইফ আলি খানকে (অভিনেতা)। সইফের বাবা কিংবদন্তি ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদি, ওরফে টাইগার পতৌদিকে বিয়ে করেন ঠাকুর পরিবারের মেয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছিলেন শর্মিলা। গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম। তাঁর নামও পাল্টেছিল। হয়েছিলেন আয়েশা বেগম। যদিও সেই নাম পতৌদি প্যালেসের আশপাশেই উচ্চারিত হয়েছে। বলি অন্দরে আর অনুরাগীদের কাছে আজও শর্মিলা শর্মিলাই। তবে সেই পরিবারে বিয়ে করে এসে করিনাকে ধর্ম পাল্টাতে হয়নি। নামের শেষে খান পদবী তিনি ব্যবহার করেননি ঠিকই, কিন্তু মুসলমান হননি। জানেন কি, করিনা কিন্তু কাপুর পরিবারের হিন্দু ধর্মও মানেন না। তা হলে কে করিনার আরাধ্য ঈশ্বর?

কিছুদিন আগে করিনার বড় ছেলে তৈমুরের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) ললিতা ডিসিলভা একটি পডকাস্টের অংশ হয়েছিলেন। পতৌদি পরিবার সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে অনেক অজানা কথাই সামনে এনেছেন তিনি। জানিয়েছেন, করিনা হিন্দু নন, মুসলমানও নন। তিনি তাঁর মা ববিতা কাপুরের ধর্মকেই অনুসরণ করেন। তা হল তিনি খ্রিস্টান। যিশুই করিনার আরাধ্য দেবতা।

অনেকেই হয়তো জানেন, কাপুরদের পরিবারে বড়দিন বড় করে পালন করা হয়। প্রত্যেক বছর ২৫ ডিসেম্বর তাঁদের বাড়িতে ক্রিসমাস লাঞ্চের আয়োজন করা হয়। সকল সদস্য অংশগ্রহণ করেন সেই লাঞ্চে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?