জানেন ইমরান হাশমির ঘড়ির দাম কত? সম্পত্তির খতিয়ান শুনলে চোখ কপালে উঠবে!
ইমরান হাশমি বরাবরই একটু নিভৃতে থাকতে পছন্দ করেন। তবে তাঁর জীবনযাত্রার বহর দেখলে চোখ কপালে উঠবে। মুম্বইয়ের অভিজাত এলাকা পালি হিলসে রয়েছে তাঁর একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। আধুনিক সাজসজ্জা আর আভিজাত্যে মোড়া এই বাড়ির দাম প্রায় ১৬ কোটি টাকারও বেশি। তবে কেবল মুম্বই নয়, বিদেশের মাটিতেও রয়েছে তাঁর অঢেল সম্পত্তি। দুবাইয়ের পাম জুমেইরাহ-তে রয়েছে তাঁর একটি রাজকীয় ভিলা। ছুটি কাটাতে গেলেই অভিনেতা সপরিবারে সেখানে থাকেন।

বলিউডে যখন নায়কদের সিক্স প্যাক বানানো আর অ্যাকশন হিরো হওয়ার ধুম, ঠিক তখনই এক যুবক রুপোলি পর্দায় এসেছিলেন একদম অন্য মেজাজে। কাঁধ অবধি ঝোলানো চুল, ঠোঁটে এক চিলতে হাসি আর গানে গানে প্রেমের এক নতুন সংজ্ঞা। তিনি ইমরান হাশমি। আজ, ২৪ মার্চ তাঁর জন্মদিন। এক সময় যাঁকে কেবল ‘সিরিয়াল কিসার’ তকমা দিয়ে আটকে রাখতে চেয়েছিল ইন্ডাস্ট্রি, আজ তিনি নিজের অভিনয় দক্ষতা আর জীবনযাপনের আভিজাত্যে সবাইকে টেক্কা দিচ্ছেন। ৫৩-তে পা দিয়েও তিনি একইরকম ‘হট অ্যান্ড হ্যাপেনিং’। তবে পর্দার রোমান্টিক হিরোর পর্দার ওপারের জীবনটা ঠিক কেমন জানেন? কত টাকার মালিক তিনি আর কী কী সম্পত্তি রয়েছে তাঁর ঝুলিতে? চলুন, আজ তাঁর জন্মদিনে ঘুরে আসা যাক হাশমি-সাম্রাজ্য থেকে।
ইমরান হাশমি বরাবরই একটু নিভৃতে থাকতে পছন্দ করেন। তবে তাঁর জীবনযাত্রার বহর দেখলে চোখ কপালে উঠবে। মুম্বইয়ের অভিজাত এলাকা পালি হিলসে রয়েছে তাঁর একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। আধুনিক সাজসজ্জা আর আভিজাত্যে মোড়া এই বাড়ির দাম প্রায় ১৬ কোটি টাকারও বেশি। তবে কেবল মুম্বই নয়, বিদেশের মাটিতেও রয়েছে তাঁর অঢেল সম্পত্তি। দুবাইয়ের পাম জুমেইরাহ-তে রয়েছে তাঁর একটি রাজকীয় ভিলা। ছুটি কাটাতে গেলেই অভিনেতা সপরিবারে সেখানে থাকেন।
বিভিন্ন বিনোদনমূলক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ইমরান হাশমির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা। প্রতি মাসে তিনি গড়ে ১ কোটি টাকার বেশি আয় করেন। এক সময় যে অভিনেতা হিরো হিসেবে চুটিয়ে কাজ করেছেন, আজ তিনি খলনায়কের চরিত্রেও অপ্রতিরোধ্য। শোনা গিয়েছে, ‘টাইগার ৩’ তে অভিনয়ের জন্য তিনি প্রায় ৭-৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এ ছাড়াও ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং ব্যক্তিগত বিনিয়োগ থেকেও তাঁর মোটা টাকা লক্ষ্মীলাভ হয়।
ইমরানের ব্যক্তিগত শখের মধ্যে অন্যতম হল গাড়ি। তাঁর গ্যারেজে নজর দিলে দেখা যাবে বিশ্বের দামী সব ব্র্যান্ডের সমাহার। প্রায় ৩ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি গ্যালাডো থেকে শুরু করে রোলস রয়েস গোস্ট- সবই রয়েছে তাঁর সংগ্রহে। এ ছাড়াও বিএমডব্লিউ ৫ সিরিজ এবং মার্সিডিজ মেব্যাকের মতো বিলাসবহুল গাড়ি তাঁর নিত্যদিনের সঙ্গী। ঘড়ির প্রতিও তাঁর এক অদ্ভুত টান রয়েছে। কয়েক কোটি টাকারর রোলেক্স বা পাটেক ফিলিপের মতো ব্র্যান্ডের ঘড়ি পরেন তিনি।
২০২৬ সালে বেশ কিছু বড় প্রজেক্টে দেখা যেতে চলেছে ইমরানকে। দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে তাঁর ক্যল্ট ক্লাসিক ‘আওয়ারাপন’-এর সিক্যুয়াল। ২০২৬ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির, যেখানে তাঁর বিপরীতে দেখা যেতে পারে দিশা পাটানিকে। অডিভি শেশের ব্লকবাস্টার তেলুগু ছবি ‘গুডচারি’-র সিক্যুয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইমরান। ওটিটির দুনিয়াতেও তিনি এখন সমান জনপ্রিয়। নেটফ্লিক্সে তাঁর নতুন সিরিজ ‘টাসকারি: দ্য স্মাগলার্স ওয়েব’ এবং ক্রাইম ড্রামা ‘হক’ নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।
