AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fact Check: ‘সঙ্গম’ বিতর্কে হাল খারাপ! হাউ হাউ করে কাঁদছেন রণবীর?

সময় রানার শোয়ে এসে এক প্রতিযোগীকে অশ্লীল প্রশ্ন করায় মারাত্মক বিতর্কের মুখে পড়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। বিতর্কের জেরে রণবীরের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়।

Fact Check: 'সঙ্গম' বিতর্কে হাল খারাপ! হাউ হাউ করে কাঁদছেন রণবীর?
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 1:33 PM
Share

সময় রানার শোয়ে এসে এক প্রতিযোগীকে অশ্লীল প্রশ্ন করায় মারাত্মক বিতর্কের মুখে পড়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। বিতর্কের জেরে রণবীরের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। পরে বিতর্কে ইতি টানতে রণবীর অবশ্য নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন। এমনকী, খবরে এসেছে রণবীর নাকি আন্তর্জাতিক রিয়্যালিটি শো থেকেই এই প্রশ্ন ধার করেছিলেন। তবে এসবে আর চিঁড়ে ভিজল না রণবীরের। শোনা যাচ্ছে, বিতর্কিত মন্তব্যের জেরে প্রায় ৫০ হাজার ফলোয়ার হারিয়েছেন রণবীর। রণবীরকে ঘিরে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই ভাইরাল হল রণবীরের একটি ভিডিও, যেখানে রণবীরকে দেখা গেল হাউ হাউ করে কাঁদছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, তাঁর সব কাজ বন্ধ হয়ে গেল!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হয়েছিলেন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন। তবে রণবীরের এই মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে গোটা দেশ-দুনিয়ায়।

ঠিক এই সময়ই রণবীরের একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা কিনা করোনা আবহের সময় পোস্ট করেছিলেন রণবীর। রণবীরের সেই পুরনো ভিডিও নিয়েই এখন নেটপাড়া মত্ত। পুরনো ভিডিও দিয়েই জনপ্রিয় এই ইউটিউবারকে একহাত নিচ্ছে নেটিজেনরা।

Follow Us
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য