AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangaon: ‘এটা তো মাটন নয়?’, নামী রেস্তোরাঁতে ঢুকেই প্রশ্ন তুললেন খাদ্য সুরক্ষা দফতরের কর্তারা

Kolkata: এ দিন এক গ্রাহক আসেন বিরিয়ানি কিনতে। তবে আধিকারিকরা বারণ করে তাঁকে। ফিরে যাওয়ার সময় তিনি বলেন, "একটা মাটন বিরিয়ানির অর্ডার করেছিলাম। তবে অফিসাররা বলেছিলেন নিতে না। তাই আর নিইনি। এর আগেও এই দোকান থেকে খাবার নিয়ে গিয়েছি।" 

Bangaon: 'এটা তো মাটন নয়?', নামী রেস্তোরাঁতে ঢুকেই প্রশ্ন তুললেন খাদ্য সুরক্ষা দফতরের কর্তারা
ফুড সেফটি বিভাগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 19, 2026 | 5:35 PM
Share

বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁর একাধিক নামি রেস্টুরেন্ট ও হোটেলে যৌথভাবে হানা দিল জেলা খাদ্য সুরক্ষা দফতর, ডিইবি ও বনগাঁ পৌরসভা। বুধবার তাঁরা রেস্টুরেন্ট গুলির তৈরি করা খাবারের গুণগতমান পরীক্ষা করেন পাশাপাশি খাবার তৈরির বিভিন্ন উপকরণ পরীক্ষা করে দেখেন। খতিয়ে দেখেন খাবার মজুত করার জায়গাও। আর তখনই আধিকারিকদের নজরে আসে কোথাও বাসি মাংস, কোথাও আবার রান্নার উপকরণে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। সমস্ত কিছু তারা নমুনা সংগ্রহ করেন পাশাপাশি সেগুলি রেস্টুরেন্ট ও হোটেল কর্তৃপক্ষকে ফেলে দিতে অনুরোধ করেন।

এ দিন আধিকারিকরা ভিতরে ঢুকেই প্রথমে রান্নাঘরে যান। গ্রাহকদের যে বোতলে জল খেতে দেওয়া হয় সেই জলের বোতল ড্রেনের পাশে রাখা। এক আধিকারিক আবার সন্দেহ প্রকাশ করেন মাটন নিয়েও। তিনি হোটেলের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন, “এটা মাটন?” তবে হোটেল কর্তৃপক্ষ বলেন, “হ্যাঁ স্যর এটা মাটন।” পরে আধিকারিক সন্দেহ প্রকাশ করলেও তারপর বিষয়টি থেকে নজর ঘোরান। এরপর ব্রেড ক্রাম্বের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বলেও জানান আধিকারিকরা। এই ভাবে হোটেলে খাবার রাখা যাবে না বলেও জানান তিনি।

এ দিন এক গ্রাহক আসেন বিরিয়ানি কিনতে। তবে আধিকারিকরা বারণ করে তাঁকে। ফিরে যাওয়ার সময় তিনি বলেন, “একটা মাটন বিরিয়ানির অর্ডার করেছিলাম। তবে অফিসাররা বলেছিলেন নিতে না। তাই আর নিইনি। এর আগেও এই দোকান থেকে খাবার নিয়ে গিয়েছি।”

Follow Us
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য