AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেটে জিনিসপত্র ছুড়তেন অক্ষয়! বিস্ফোরক ফারহা খান

ব্বইয়ের দশকে পরিস্থিতি এমন ছিল না। সম্প্রতি একটি পডকাস্টে ‘তিস মার খাঁ’ ছবির স্মৃতি চারণা করতে গিয়ে অক্ষয় খান্না সম্পর্কে বিস্ফোরক সব তথ্য ফাঁস করলেন ফারহা খান। তাঁর দাবি, এক সময় সেটে অক্ষয়ের অপেশাদার আচরণে তিনি এতটাই বিরক্ত ছিলেন যে, ছবিতে অক্ষয় আছেন শুনলেই কাজ ছেড়ে পালিয়ে যেতে চাইতেন ফারহা।

সেটে জিনিসপত্র ছুড়তেন অক্ষয়! বিস্ফোরক ফারহা খান
| Updated on: Mar 14, 2026 | 2:43 PM
Share

বর্তমানে অক্ষয় খান্না মানেই পর্দায় এক শান্ত, ধীরস্থির এবং শক্তিশালী অভিনেতা। কিন্তু নব্বইয়ের দশকে পরিস্থিতি এমন ছিল না। সম্প্রতি একটি পডকাস্টে ‘তিস মার খাঁ’ ছবির স্মৃতি চারণা করতে গিয়ে অক্ষয় খান্না সম্পর্কে বিস্ফোরক সব তথ্য ফাঁস করলেন ফারহা খান। তাঁর দাবি, এক সময় সেটে অক্ষয়ের অপেশাদার আচরণে তিনি এতটাই বিরক্ত ছিলেন যে, ছবিতে অক্ষয় আছেন শুনলেই কাজ ছেড়ে পালিয়ে যেতে চাইতেন ফারহা।

ফারহা জানান, নব্বইয়ের দশকের শুরুর দিকে অক্ষয়ের সঙ্গে কাজ করা তাঁর কাছে ছিল এক দুঃস্বপ্নের মতো। ফারহার কথায়, “নব্বইয়ের দশকে অক্ষয়ের সঙ্গে কয়েকটি কাজ করার পর আমার ট্রমা হয়ে গিয়েছিল। ও একেবারেই অন্যরকম মানুষ ছিল। অসম্ভব অন্তর্মুখী কিন্তু সেটে ওর আচরণ মোটেও ভালো ছিল না। তখন যদি শুনতাম কোনও ছবিতে অক্ষয় খান্না অভিনয় করছেন, আমি সরাসরি বলে দিতাম— আমার কাছে ডেটস নেই।”

কেন অক্ষয় সেটে এমন আচরণ করতেন? ফারহা জানান, সেই সময় অভিনেতা নিজেও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। ফারহা বলেন, “সে সময় ও খুব অল্প বয়সে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছিল, যা ওকে খিটখিটে করে তুলেছিল। ও সেটে জিনিসপত্র ছুড়ে মারত। স্ক্রিপ্ট হাতে পেয়ে চেঁচিয়ে বলত— এটা কী ধরণের সংলাপ! ও ছিল ঠিক সেই ধরণের মেজাজি মানুষ।”

ফারহা জানান, অক্ষয়কে নিয়ে তাঁর এই ধারণা বদলে যায় কালজয়ী ছবি ‘দিল চাহতা হ্যায়’-এর সময়। ফারহা বলেন, “ছবিটির পরিচালক ফারহান আখতার আমার ভাই, তাই কাজটা না করার কোনও উপায় ছিল না। কিন্তু সেই সেটে গিয়ে দেখলাম অক্ষয় একদম বদলে গিয়েছে। ও অনেক বেশি শান্ত আর ভদ্র হয়ে গিয়েছিল। আমরা পুরনো তিক্ততা মিটিয়ে নিয়েছিলাম।”

অক্ষয়ের অভিনয়ের পাশাপাশি তাঁর নাচেরও প্রশংসা করেন ফারহা। তাঁর মতে, ‘দিল চাহতা হ্যায়’ ছবির ‘কোই কহে কহেতা রহে’ গানে আমির খান এবং সইফ আলি খানের চেয়েও অনেক ভালো নেচেছিলেন অক্ষয়। ফারহার ইউটিউব চ্যানেল এখন তুমুল জনপ্রিয় হলেও, অক্ষয়ের সঙ্গে কাটানো সেই বিতর্কিত দিনগুলো আজও তাঁর স্মৃতিতে টাটকা। ‘ধুরন্ধর ২’-এ অক্ষয়কে বড় পর্দায় না দেখা গেলেও, ফ্ল্যাশব্যাকে তাঁর উপস্থিতি নিয়ে আশাবাদী ভক্তরা।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?