ডাক্তার বাবুদের ছবি ‘প্রত্যাবর্তন ‘ পঁচিশ দিন রমরমিয়ে চলছে
ছবিটি মেডিক্যাল কলেজে শুট হয়েছে । ছবিটির চিন্তাভাবনা মূলত ডাক্তার অভীক ঘোষের মাথা থেকে বেড়িয়েছে। ছবিটি দর্শকদের প্রভূত প্রশংসা পেয়েছে। ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষও ছবিটি দেখেছেন। অনেকেই নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন এই ছবি দেখে।

বাংলা ছবি নিয়ে যখন জলঘোলা চলে সব মহলে , ঠিক সেই সময় এমন একটি ছবি ‘প্রত্যাবর্তন’ কলকাতার বিভিন্ন আইনক্সে কাটিয়ে দিয়েছে পঁচিশ দিন। এই ছবিটি তৈরি করেছেন একশো জন ডাক্তার। জানুয়ারির শেষের দিকে মুক্তি পেলেও সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছে বলে দাবি ছবির পরিচালক ও চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়।
মেডিক্যাল কলেজের ছাত্র ছাত্রীরা মিলেই ছবিটি তৈরি করেছেন। ছবিটি মেডিক্যাল কলেজে শুট হয়েছে । ছবিটির চিন্তাভাবনা মূলত ডাক্তার অভীক ঘোষের মাথা থেকে বেড়িয়েছে। ছবিটি দর্শকদের প্রভূত প্রশংসা পেয়েছে। ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষও ছবিটি দেখেছেন। অনেকেই নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন এই ছবি দেখে। পরিচালকের মতে, কলকাতার আইনক্স সহ বর্ধমানের মেমোরি ও কলকাতার বারুইপুর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর শহর,ছেড়ে গ্রামের বিভিন্ন হলে মুক্তির পরিকল্পনা রয়েছে। ডাক্তারির পাশাপাশি সিনেমা তৈরিতে যে সিদ্ধহস্ত তাঁরা এটাই ছবিটির সাফল্য প্রমাণ করে। এই ছবির গল্পকার ডাক্তার চিন্ময় নাথ। প্রায় একশো জন ডাক্তার যাঁরা প্রায় সকলেই মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী অভিনয় করেছেন।
যেখানে বাংলা ছবি হলে ভড়াতে হিমশিম খায় সেখানে প্রত্যাবর্তন দেখতে দেখতে কলকাতার মাল্টিপ্লেক্সে ২৫ দিন কাটিয়ে ফেলল। পরিচালকের মতে এই ছবিটিতে ভায়লেন্স, মারামারি নেই, আছে শুধু নির্ভেজাল একটা গল্প, যা দেখে দর্শকরা নিজের সঙ্গে মিল খুঁজে পাচ্ছে। এই ছবির সাফল্য ডাক্তার বাবুদের মনোবল বাড়িয়ে দিল বলেই মনে করছেন ডাক্তার শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়।
