AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সায়কের পর আরেক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! এবার কাঠগড়ায় ‘Nonsane’ শমীক

তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক তরুণী। অভিযোগকারিণীর দাবি, গত ২ এবং ৩ ফেব্রুয়ারি তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে জোরপূর্বক আটকে রাখা হয়েছিল। সেই সময় তাঁকে শারীরিক নিগ্রহ করার পাশাপাশি যৌন নির্যাতনও চালানো হয়। বুধবার কোনওক্রমে সেই নরক থেকে বেরিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তিনি।

সায়কের পর আরেক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! এবার কাঠগড়ায় 'Nonsane' শমীক
| Updated on: Feb 05, 2026 | 2:39 PM
Share

সৌরভ গুহ ও সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট-

সায়ক চক্রবর্তীর রেস্তোরাঁয় মাংস অর্ডারের বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার বিতর্কের মুখে পড়লেন বাংলার আরেক জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার Nonsane ওরফে শমীক অধিকারী। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ২২ বছরের এক তরুণী। অভিযোগকারিণীর দাবি, গত ২ এবং ৩ ফেব্রুয়ারি তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে জোরপূর্বক আটকে রাখা হয়েছিল। সেই সময় তাঁকে শারীরিক নিগ্রহ করার পাশাপাশি যৌন নির্যাতনও চালানো হয়। বুধবার কোনওক্রমে সেই নরক থেকে বেরিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তিনি। জানা গিয়েছে, এই তরুণী আসলে শমীকের দীর্ঘদিনের প্রেমিকা।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নিগৃহীতা তরুণী তাঁর অভিযোগে জানিয়েছেন যে শমীক তাঁকে ঘরে তালাবন্ধ করে রেখেছিলেন। কেবল মানসিক চাপ দেওয়াই নয়, তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন লালসার শিকার হতে হয়েছে। এই ঘটনা সামনে আসতেই শমীক অধিকারীর অনুরাগী মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

কুণাল ঘোষের পোস্ট–

সোশাল মিডিয়ায় শমীকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের স্ক্রিনশট শেয়ার করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। স্ক্রিনশট শেয়ার করে কুণাল লিখেছেন, এই শমীকই ভিডিয়ো করে জানিয়ে ছিল এই রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয়। রাজ্য সরকারের বিরুদ্ধে সরবও হয়েছিল। টিভি নাইন বাংলার তরফ থেকে শমীককে ফোন করা হলে, তাঁকে ফোনে পাওয়া যায়নি।

Follow Us
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
মালা রায়ের ডাকে পুরসভার কাউন্সিলর ক্লাব হাউসে অধিবেশন
মালা রায়ের ডাকে পুরসভার কাউন্সিলর ক্লাব হাউসে অধিবেশন
মোদীকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতা পাচ্ছেন হুমকি
মোদীকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতা পাচ্ছেন হুমকি
সন্দীপ ঘোষকে নিয়ে কী করবে রাজ্য সরকার?
সন্দীপ ঘোষকে নিয়ে কী করবে রাজ্য সরকার?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত