AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এখনও ICU-তে লড়ছেন পবনদীপ রাজন! ছবি পোস্ট করে কী খবর দিলেন গায়কের বন্ধুরা?

গত সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি।

এখনও ICU-তে লড়ছেন পবনদীপ রাজন! ছবি পোস্ট করে কী খবর দিলেন গায়কের বন্ধুরা?
| Updated on: May 08, 2025 | 6:34 PM
Share

গত কয়েকদিন ধরেই ইন্ডিয়ান আইডল খ্য়াত গায়ক পবনদীপ রাজনের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁর অনুরাগীরা। যদিও প্রথমে শোনা গিয়েছিল তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। তবে গায়কের পরিবার ও টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় এক পোস্ট করে জানাল হল, পবনদীপ আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সোশাল মিডিয়ার পোস্ট অনুযায়ী, পবনদীপের শরীরে বহু জায়গার হাড় ভেঙেছে। ক্ষতও রয়েছে। এই দুর্ঘটনার পরে প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে তাঁর। চিকিৎসকদের কথায় অস্ত্রোপচার সফলও হয়েছে। এই মুহূর্তে পবনদীপ রয়েছেন আইসিইউতে ডাক্তারদের কড়া নজরে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন থেকে চারদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। তারপর ফের অস্ত্রোপচার হবে তাঁর। স্বাভাবিকভাবেই গায়কের পরিবার ও অনুরাগীরা দুশ্চিন্তায় ছিলেন।এই পোস্টে আরও লেখা হয়, পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগীদের প্রার্থনা ও আশীর্বাদে পবনদীপ আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন। সবাইকে ধন্যবাদ।

আর এবার পবনদীপের বন্ধুরা পবনের ছবি পোস্ট করেই জানিয়ে দিলেন, আগের থেকে অনেকটাই তিনি সুস্থ। ছবিতে দেখা গেল আইসিউয়ের বিছানায় হাসি মুখে শুয়ে রয়েছেন পবনদীপ। তাঁকে ঘিরে রয়েছেন বন্ধুরা।

গত সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু অজয় মাহার।

ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ছিনিয়ে নিয়েছিলেন সেবারের ইন্ডিয়ান আইডলের সেরার শিরোপা। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন তিনি। উত্তরাখন্ডের ছেলে পবনদীপ, রাতারাতি তারকা হয়ে ওঠেন। বাংলার মেয়ে গায়িকা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল, ইন্ডিয়ান আইডল শো চলার সময়। তবে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কেউ।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…