AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বদলে গীতা দের পা টিপে দিতাম ‘ কেন বললেন অনামিকা সাহা?

একটা সময় অনেকেই আমাকে গীতা দে র মেয়ে ভাবতো। এত নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ঠিক গীতা দের মত মুখ ঝামটা দিয়ে পর্দায় অভিনয় করেছি। আসলে গীতা দের সঙ্গে আমার আলাপ ষোলো সতেরো বছর বয়সে। আমি গীতা মা বলেই ডাকতাম।

'বদলে গীতা দের পা টিপে দিতাম ' কেন বললেন অনামিকা  সাহা?
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 4:00 PM
Share

বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাকে আবার বড় পর্দায় দেখা যাবে খুব শীঘ্রই। পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড ‘ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন। এই ছবির প্রচারে এসে অনামিকা সাহা টিভিনাইন বাংলার সঙ্গে খোশ মেজাজে গল্প জুড়লেন। বললেন, ‘ অবশেষে নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে পরপর কাজের সুযোগ পেলাম। একটা সময় অনেকেই আমাকে গীতা দে র মেয়ে ভাবতো। এত নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ঠিক গীতা দের মত মুখ ঝামটা দিয়ে পর্দায় অভিনয় করেছি। আসলে গীতা দের সঙ্গে আমার আলাপ ষোলো সতেরো বছর বয়সে। আমি গীতা মা বলেই ডাকতাম। প্রথম ছবিতে আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, সেই থেকেই উনি আমার মা হয়েই রয়েছেন আমার মনে। তবে আমি গীতা দের মেয়ে নই। অনেকে আমাকে গীতা দে পার্ট ২ বলতো। ”

তিনি আরও বলেন, কত বছর এই টলিপাড়ায় কাটিয়ে ফেললাম। আমি নেগেটিভ চরিত্র পেতাম, তাই আমার বিয়ের পর আমার শ্বশুর মশাই বললেন, তোমার গলা এত মিষ্টি। তুমি অভিনয় ছেড়ে শুধু রেডিওতে কাজ করো। আমি তাই কিছুদিন সিনেমা থেকে বিরতি নিয়েছিলাম। তবে গীতা মা বলেছিলেন আমায় এটা ঠিক নয়, অভিনয় ছাড়বে কেন? আমার সঙ্গে ওঁর সম্পর্ক খুব গভীর। ছোটবেলায় মেকআপ রুমে গীতা মায়ের পা টিপে দিতাম আর বলতাম। দাওনা মা একটু অভিনয় শিখিয়ে। সেই থেকেই গীতা দে আমার মা হয়ে গিয়েছেন।”

বর্ষিয়ান এই অভিনেত্রী পাঁচ হাজারের মত শ্রুতি নাটক করেছেন রেডিও তে। নতুন ছবির চরিত্র বলতে গিয়ে তিনি বললেন, ” আমাকে কমেডি, ভিলেন পজেটিভ নানা চরিত্রে দর্শক দেখেছেন। তবে এই ছবিতে আমাকে দেখে দর্শক চমকে যাবেন ঠিক। সারাক্ষণ আমি হুইল চেয়ারে বসে অভিনয় করেছি, তবে চমক থাকবে আমার চরিত্রে।”

Follow Us