রণবীরের জয়জয়কার, অথচ দীপিকা স্পিকটি নট! ‘ধুরন্ধর ২’-এর সাফল্যেও কেন চুপ অভিনেত্রী?

ঠিক এই জায়গাতেই দীপিকার নীরবতার কারণ খুঁজছেন অনেকে। কয়েক বছর আগে ‘ছপাক’ ছবির প্রচারের সময় জেএনইউ-র ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে কড়া রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছিলেন দীপিকা। সেই সময় বিজেপি শিবিরের একাংশের রোষানল সইতে হয়েছিল তাঁকে। এরপর থেকেই নিজেকে রাজনৈতিক বা বিতর্কিত যে কোনও বিষয় থেকে সচেতনভাবে দূরে সরিয়ে রেখেছেন পর্দার ‘পদ্মাবতী’।

রণবীরের জয়জয়কার, অথচ দীপিকা স্পিকটি নট! ‘ধুরন্ধর ২’-এর সাফল্যেও কেন চুপ অভিনেত্রী?

|

Mar 21, 2026 | 6:58 PM

বক্স অফিসে এখন শুধুই ‘ধুরন্ধর’ ঝড়। প্রথম পর্বের আকাশছোঁয়া সাফল্যের পর ‘ধুরন্ধর ২’ নিয়ে রণবীর সিং এখন টিনসেল টাউনের মধ্যমণি। দক্ষিণী সিনেমা জগৎ থেকে বি-টাউনের তাবড় তারকারা রণবীরের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এই বিপুল করতালির মাঝেও একটি নীরবতা বড্ড বেশি কানে বাজছে অনুরাগীদের। তিনি আর কেউ নন, রণবীরের ঘরনি দীপিকা পাড়ুকোন।

রণবীর-দীপিকা মানেই নেটপাড়ায় একে অপরের পোস্টে ভালোবাসার বন্যা। কিন্তু স্বামীর কেরিয়ারের অন্যতম বড় সাফল্যের মুহূর্তে দীপিকার এই ‘মৌনব্রত’ ঘিরে দানা বাঁধছে হাজারো জল্পনা। কেন চুপ অভিনেত্রী? উত্তরের খোঁজে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।

‘ধুরন্ধর ২’ যেমন বক্স অফিসে লক্ষ্মীলাভ করছে, তেমনই ছবির বিষয়বস্তু নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। নেটিজেনদের একাংশের মতে, এই ছবি কিছুটা ‘একপেশে’। আর ঠিক এই জায়গাতেই দীপিকার নীরবতার কারণ খুঁজছেন অনেকে। কয়েক বছর আগে ‘ছপাক’ ছবির প্রচারের সময় জেএনইউ-র ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে কড়া রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছিলেন দীপিকা। সেই সময় বিজেপি শিবিরের একাংশের রোষানল সইতে হয়েছিল তাঁকে। এরপর থেকেই নিজেকে রাজনৈতিক বা বিতর্কিত যে কোনও বিষয় থেকে সচেতনভাবে দূরে সরিয়ে রেখেছেন পর্দার ‘পদ্মাবতী’।

রণবীরের ছবি মুক্তির দিন যখন গোটা দেশ উত্তাল, তখন দীপিকাকে দেখা গেল শাশুড়ি ও ননদের সঙ্গে মুম্বইয়ের এক অনুষ্ঠানে। অথচ নেটমাধ্যমে স্বামীর জয়গান গেয়ে একটি পোস্টও করলেন না তিনি। এই আচরণে হতবাক ‘দীপবীর’ ভক্তরা। নেটাগরিকদের কেউ বলছেন, “শাহরুখের গুড বুকে থাকতেই কি দীপিকা রণবীরকে নিয়ে নীরব?” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “নিজের স্বামীর সাফল্য নিয়ে একটা কথাও নেই? এটা সত্যিই অদ্ভুত!”

বিশেষজ্ঞদের একাংশের ধারণা, দীপিকা হয়তো চান না তাঁর কোনও মন্তব্য বা পোস্ট নতুন করে কোনও রাজনৈতিক বিতর্কের জন্ম দিক। অতীতের তেতো অভিজ্ঞতা থেকেই হয়তো এই দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত। তবে রণবীরের এই বিশাল সাফল্য উপভোগ না করে কেন তিনি নিজেকে গুটিয়ে রাখলেন, সেই রহস্যের জট একমাত্র দীপিকাই খুলতে পারেন।

Follow Us