অমিতাভকে চুমু খাওয়াই হল কাল! অভিষেককে ভালোবেসেও সংসার বাঁধা হল না রানির, কী ঘটেছিল?

এক সময় অমিতাভ বচ্চন স্বয়ং রানিকে তাঁর পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলেন। জয়া বচ্চনও বাঙালি কন্যা রানিকে স্নেহ করতেন। কিন্তু সমস্যার সূত্রপাত হয় ‘লাগা চুনরি মে দাগ’ ছবির শুটিং চলাকালীন। গুঞ্জন রয়েছে, সেই সেটে রানির কোনও একটি আচরণে জয়া বচ্চন ক্ষুব্ধ হন। এমনকি রানির পরিবারের সঙ্গেও বচ্চন পরিবারের কিছুটা মনোমালিন্য তৈরি হয়। এরপর থেকেই অভিষেক-রানির সম্পর্কে ফাটল ধরতে শুরু করে।

অমিতাভকে চুমু খাওয়াই হল কাল! অভিষেককে ভালোবেসেও সংসার বাঁধা হল না রানির, কী ঘটেছিল?

|

Mar 10, 2026 | 2:46 PM

২০০৪ থেকে ২০০৭ সাল— বলিউডের পর্দার সবথেকে জনপ্রিয় এবং চর্চিত জুটির নাম ছিল অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়। ‘যুবা’, ‘বান্টি অউর বাবলি’ কিংবা ‘কভি অলবিদা না কহনা’— একের পর এক হিট ছবি উপহার দেওয়ার পাশাপাশি বাস্তবেও একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন এই দুই তারকা। শোনা যায়, বচ্চন পরিবারের অমিতাভ এবং জয়া বচ্চনেরও অত্যন্ত প্রিয়পাত্রী ছিলেন রানি। তবে বিয়ের দোরগোড়ায় পৌঁছেও কেন ভেঙে গিয়েছিল এই সম্পর্ক?

বলিউডের অন্দরমহলের খবর অনুযায়ী, এক সময় অমিতাভ বচ্চন স্বয়ং রানিকে তাঁর পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলেন। জয়া বচ্চনও বাঙালি কন্যা রানিকে স্নেহ করতেন। কিন্তু সমস্যার সূত্রপাত হয় ‘লাগা চুনরি মে দাগ’ ছবির শুটিং চলাকালীন। গুঞ্জন রয়েছে, সেই সেটে রানির কোনও একটি আচরণে জয়া বচ্চন ক্ষুব্ধ হন। এমনকি রানির পরিবারের সঙ্গেও বচ্চন পরিবারের কিছুটা মনোমালিন্য তৈরি হয়। এরপর থেকেই অভিষেক-রানির সম্পর্কে ফাটল ধরতে শুরু করে।

অভিষেক-রানির বিচ্ছেদের নেপথ্যে আরও একটি কারণের কথা শোনা যায়। সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল্যাক’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানির একটি চুম্বন দৃশ্য ছিল। শোনা যায়, অভিষেক বচ্চন সেই দৃশ্যটি মোটেও ভালোভাবে গ্রহণ করতে পারেননি। নিজের হবু স্ত্রীর সঙ্গে বাবার এমন দৃশ্য তাঁর কাছে অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছিল, যা তাঁদের দূরত্বের অন্যতম কারণ হয়ে ওঠে।

২০০৭ সালে যখন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিয়ে হয়, তখন দেখা যায় আমন্ত্রিতদের তালিকায় নাম নেই রানির। যে রানি বচ্চন পরিবারের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন, তাঁর এই অনুপস্থিতি সবাইকে চমকে দিয়েছিল। পরে এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, “সত্যিটা হল, আপনি কাউকে আপনার বন্ধু ভাবলেও তিনি আপনাকে বন্ধু না-ও ভাবতে পারেন। যদি আমন্ত্রিত না হই, তবে বুঝতে হবে আমাদের বন্ধুত্বটা কেবল পর্দাতেই সীমাবদ্ধ ছিল।”

সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে। রানি মুখোপাধ্যায় এখন প্রখ্যাত প্রযোজক আদিত্য চোপড়ার ঘরণী, আর অভিষেক ও ঐশ্বর্য তাঁদের সংসার নিয়ে ব্যস্ত। মাঝেমধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বা বলিউডের পার্টিতে তাঁদের সৌজন্য বিনিময় করতে দেখা যায় ঠিকই, তবে সেই পুরোনো উষ্ণতা আর কোনও দিন ফিরে আসেনি। অভিষেক ও রানির সেই অসমাপ্ত প্রেম আজও বলিউডের নস্ট্যালজিয়ায় মোড়া এক ট্র্যাজিক অধ্যায় হয়েই থেকে গিয়েছে।

Follow Us