AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চাই কোটি কোটি টাকা ক্ষতিপূরণ! সত্‍ মেয়ের বিরুদ্ধে মামলা করলেন রূপালি

Rupali Ganguly: অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছিলেন সত্‍ মেয়ে এষা বর্মা। তিনি অভিযোগ জানিয়েছিলেন, বাবা অশ্বিন বর্মার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রূপালি। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও জানিয়েছিলেন তিনি।

চাই কোটি কোটি টাকা ক্ষতিপূরণ! সত্‍ মেয়ের বিরুদ্ধে মামলা করলেন রূপালি
| Edited By: | Updated on: Nov 12, 2024 | 5:16 PM
Share

অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছিলেন সত্‍ মেয়ে এষা বর্মা। তিনি অভিযোগ জানিয়েছিলেন, বাবা অশ্বিন বর্মার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রূপালি। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও জানিয়েছিলেন তিনি। সত্‍ মা রূপালির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দেন এষা। তবে অভিযোগ সত্ত্বেও চুপ ছিলেন অভিনেত্রী। ধৈর্যের বাধ ভাঙল। বলিসূত্রে খবর, সত্‍ মেয়ে এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন তিনি।

গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে লাগাতার অভিযোগ জানিয়ে গিয়েছেন এষা। তাঁর মৃতা মা স্বপ্না বর্মাকে নাকি মারধরও অভিযোগ করেছিলেন রূপালি। এমনটাই দাবি করেছিলেন এষা। এত অভিযোগ শোনার পরেও সরাসরি এষার সঙ্গে কোনও কথা বলেননি রূপালি। বরং বিরক্ত হয়ে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন তিনি। জানিয়েছেন ‘অনুপমা’ রূপালির আইনজীবী সানা রইস খান। তিনি জানিয়েছেন, সম্মানরক্ষার জন্যই রূপালি মেয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রীর আইনজীবীর দাবি, নিজেকে প্রচারের আলোয় আনতেই সত্‍ মায়ের বিরুদ্ধে লাগাতার নেতিবাচক মন্তব্য করে চলেছেন এষা। যা সমাজে অভিনেত্রীর সম্মান ক্ষুন্ন করছে। এই কারণে, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন রূপালি।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?