বিজেপির টিকিট পেলেন হিরণ, তবে খোয়াতে হল খড়গপুর

বেশ কয়েক মাস ধরেই বেনারসে দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী অনিন্দিতার আইনি পথে হাঁটা নিয়ে হিরণ ছিলেন বিতর্কের কেন্দ্রে। বিজেপির প্রথম দফার তালিকায় হিরণের নাম ন থাকায়, অনেকেই মনে করেছিলেন, হিরণ ব্যক্তিগত জীবনের ঝড়ের ফলেই হয়তো, এবার আর তাঁর কপালে নির্বাচনী টিকিট জুটবে না।

বিজেপির টিকিট পেলেন হিরণ, তবে খোয়াতে হল খড়গপুর

|

Mar 19, 2026 | 5:42 PM

অবশেষে শিকে ছিঁড়ল হিরণ চট্টোপাধ্যায়ের কপালে। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায়, নাম না উঠলেও, দ্বিতীয় দফায় জায়গা করে নিলেন হিরণ চট্টোপাধ্যায়। তবে খড়গপুর আর তাঁর কপালে জুটল না। প্রথম দফার তালিকা প্রকাশ করে বিজেপি স্পষ্ট করেছিল, এতদিন যে খড়গপুর সদরে রাজত্ব করতেন হিরণ, সেখানে এবারের বিধানসভায় পদ্ম শিবিরে লড়বেন দিলীপ ঘোষ। আর এবার হিরণ পেলেন শ্যামপুর কেন্দ্র।

বেশ কয়েক মাস ধরেই বেনারসে দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী অনিন্দিতার আইনি পথে হাঁটা নিয়ে হিরণ ছিলেন বিতর্কের কেন্দ্রে। বিজেপির প্রথম দফার তালিকায় হিরণের নাম ন থাকায়, অনেকেই মনে করেছিলেন, হিরণ ব্যক্তিগত জীবনের ঝড়ের ফলেই হয়তো, এবার আর তাঁর কপালে নির্বাচনী টিকিট জুটবে না। এমনকী, টিভি নাইন বাংলায় হিরণের স্ত্রী অনিন্দিতাও নিজের খুশি প্রকাশ করে, স্পষ্ট বলেছিলেন হিরণ ”খড়গপুরের লজ্জা। কোন মানুষের চারিত্রিক গুণ থাকলে তো, মানুষরা ভরসা করতে পারে, কারও উপর। যখন মানুষ দেখে যাকে ভরসা করেছিল, আসলে তা নয়, মুখোশটা খুলে গেলে যেমন স্বপ্নভঙ্গ হয়, খড়গপুরবাসীর সঙ্গে তাই হয়েছে। এমনকী, দলের মধ্য়ে। কেননা, হিরণ যেটা করেছে সেটা তো দলের জন্যও লজ্জা। জানি না দ্বিতীয় তালিকায় বের হবে কিনা। খড়গপুরের মানুষের কাছে হিরণ যে খুব একটা কাঙ্খিত নয়, সেটা তো বোঝাই গেল।” তবে সে সব জল্পনাকে সরিয়ে খড়গপুর নয়, বরং হিরণের কাঁধে এবার শ্যামপুরের দায়িত্ব দিল বিজেপি শিবির। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নদেবাসী জানা।

২০১১-র পরিবর্তনের কারিগর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করলেও, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি বিজেপিতে যোগ দেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায় লড়াই করেন। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী এবং খড়গপুরের তৎকালীন পুরপ্রশাসক প্রদীপ সরকারকে পরাজিত করে হিরণ বিধায়ক নির্বাচিত হন। ২০১১ সালে যিনি ছিলেন কেবলই পর্দার নায়ক, ২০২১ সালে তিনি হয়ে ওঠেন খড়গপুরের মানুষের প্রতিনিধি। তবে রাজনৈতিক মহলের গুঞ্জন, হিরণের ব্যক্তিগত জীবনের ঝড়ের ফলেই নাকি এবারটি নিজের চেনা খড়গপুরের টিকিট পাননি হিরণ। খড়গপুর না জুটলেও, বিতর্কের হিরণ যে এবারের বিধানসভায় লড়াইয়ের নতুন মাঠ পেয়েছেন তা বলাই বাহুল্য।

Follow Us