AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইমন-নীলাঞ্জনের বিয়ে, শুরু হল নতুন পথ চলা

আগামী ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ে। কিন্তু সুরের বাঁধনে আজ থেকেই শুরু হল নতুন পথ চলা।

ইমন-নীলাঞ্জনের বিয়ে, শুরু হল নতুন পথ চলা
নবদম্পতি।
| Updated on: Feb 01, 2021 | 12:19 PM
Share

রবিবারের সকাল। লেক গার্ডেন্সের একটি নির্দিষ্ট ফ্ল্যাটে শাঁখ বাজছে ঘন ঘন। হাতে গোনা আত্মীয়-বন্ধুদের জমায়েত। মালা পরে হাসিমুখে চেয়ারে বসে রয়েছেন গায়িকা (singer) ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং সুরকার নীলাঞ্জন ঘোষ। আজ এই জুটির কাগুজে বিয়ে। অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজ। খাতায়-কলমে আজ থেকেই বিবাহিত ইমন-নীলাঞ্জন।

কমলা-রানির মিশেলে কাতান বেনারসীতে সেজেছেন ইমন। সোনার গয়না এবং লাল টিপ সাজকে সম্পূর্ণ করেছে। নীলাঞ্জনের পরনে সাদা পাঞ্জাবি, পাজামা। মালা বদলের পর রেজিস্ট্রি করলেন তাঁরা। ইমনের বাবার চোখে জল। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম করলেন নব দম্পতি। মাকে আজ বড্ড মিস করছেন ইমন।

View this post on Instagram

A post shared by TV9 Bangla (@tv9_bangla)

২০১৯-এর সেপ্টেম্বরে আলাপ। ২০২১-এর জানুয়ারিতে বিয়ে। মাঝের এই সময়টা খুব বেশি বদল হয়নি তাঁদের। বরং একসঙ্গে অনেক নতুন কাজ শুরু করেছেন। একা একা সেই কাজ হত না বলে দাবি করলেন দু’জনেই। কমন ফ্যাক্টর বেড়াতে যাওয়া। এই একটা কাজে নাকি না নেই ইমন-নীলাঞ্জনের। এখন থেকেই বেড়াতে যাওয়ার জন্য আলাদা ফান্ড তৈরি করছেন বলে জানালেন।

আরও পড়ুন, ‘হুসন্ হ্য়ায় সুহানা…’, ২৫ বছর পরে একই গান গাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন চন্দনা দীক্ষিত

“নীলাঞ্জন আসলে আমাকে যেমন ভাবে বোঝে, তা আর কেউ বোঝে না। ও আমাকে কিছু কথা বলেছে, যা একমাত্র আমার বাড়ির লোকেরাই বলে”, শেয়ার করলেন ইমন। অন্যদিকে নীলাঞ্জনের কথায় ধরা পড়ল, বন্ধুত্বের কথা। আর ইমন রেগে গেলে প্রথমেই ‘সরি’ বলে দেওয়ার অভ্যেস নাকি ইতিমধ্যেই করে ফেলেছেন নীলাঞ্জন। হাসতে হাসতে শেয়ার করলেন সে কথাও।

আরও পড়ুন, ‘গানজীবন একটাই,… সুতোটা ছিঁড়ে দিলাম’, সোশ্যাল পোস্টে কী ইঙ্গিত দিলেন লোপামুদ্রা?

বন্ধুত্বের আবদার, নব দম্পতির খুনসুটি, প্রিয়জনেদের শুভেচ্ছায় তখন ভরে রয়েছে ঘর-বারান্দা। আগামী ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ে। কিন্তু সুরের বাঁধনে আজ থেকেই শুরু হল নতুন পথ চলা।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী