AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেই সুখবরের ইঙ্গিত, বিয়ে করছেন হিনা?

কলকাতার ছেলে রকি জয়সওয়ালের সঙ্গে প্রায় ১৩ বছরের সম্পর্ক হিনা খানের। নিজেকে একেবারে পারফেক্ট প্রেমিক হিসেবে প্রমাণ করেছেন রকি।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেই সুখবরের ইঙ্গিত, বিয়ে করছেন হিনা?
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 4:34 PM
Share

কলকাতার ছেলে রকি জয়সওয়ালের সঙ্গে প্রায় ১৩ বছরের সম্পর্ক হিনা খানের। নিজেকে একেবারে পারফেক্ট প্রেমিক হিসেবে প্রমাণ করেছেন রকি। ক্যানসার আক্রান্ত হিনার প্রায় ছায়াসঙ্গী হিসেবেই রয়েছেন রকি। তবে এবার নাকি বিয়ের প্ল্য়ান করছেন অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেই সুখবর হিনার জীবনে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি রিয়্যালিটি শোয়ের শুটিং ফ্লোরে হাজির হয়েছিলেন রকি ও হিনা। সেই সেটে এমন কায়দায় জুটিকে আপ্যায়ন করা হয়, যেন তিনি বরযাত্রী নিয়ে ঢুকছেন। এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান রকি ও হিনাকে। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, অনুরাগীরা বলছেন, এই জুটির বিয়েটা দেখার জন্যই অধীর আগ্রহে বসে রয়েছি।

গত বছর জুন মাসে আচমকাই টেলিপর্দার জনপ্রিয় মুখ হিনা খান জানতে পারেন, তাঁর শরীরে মারণরোগ ক্যানসার বাসা বেঁধেছে। যখন ধরা পড়ে এই রোগ, ইতিমধ্যেই কেটে গিয়েছিল ৩ টে দিন। দেরি করেননি অভিনেত্রী। ঝটপট শুরু করে দেন চিকিৎসা। কেমো থেরাপিও শুরু হয়ে যায় তাঁর। হিনা বুঝতে পারেন, খুব দ্রুত তিনি শারীরিক শক্তি হারাচ্ছেন। এমনকী, নিজের চুল কেটে নেড়া হয়ে যান হিনা। হারাতে শুরু করেন চোখের পালক। তবুও হারেননি। লড়াই চালিয়েই যাচ্ছেন।

ক্যানসার ধরা পড়ার পর থেকেই জীবনযাপনের প্রতিটি মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করতেন হিনা। এমনকী, কীভাবে এই কঠিন লড়াইয়ে হিনার সঙ্গে দিয়েছে, তাঁর প্রেমিক রকি,তাও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। তবে এবার এক সাক্ষাৎকারে হিনা জানালেন, ক্যানসারের চিকিৎসার প্রাথমিক শর্তই হল, যত দ্রুত রোগটা ধরা পড়ে, ততই সহজ হয় চিকিৎসা এবং ক্যানসার দূর করতে এটা খুবই প্রয়োজনীও।

এএনআইক সংবাদ সংস্থাকে হিনা জানিয়েছেন, ” আমার যেদিন ক্যানসার ধরা পড়ে, তার দু-তিনদের মধ্যেই চিকিৎসা শুরু হয়ে যায়। আমি একটা জিনিস বুঝতে পেরেছি। ক্যানসার ধরা পড়লে চিকিৎসায় দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব শুরু করতে হবে। ”

হিনা আরও বলেন, ”এই সময়টা অনেক সময়ই অবসাদ ঘিরে ধরে। তবে লড়াইয়ের অনুপ্রেরণা দরকার। আমার কাছে কাজটাই অনুপ্রেরণা। কাজ করার জন্যই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। লড়াইটা অবশ্যই কঠিন। তবে লড়াই তো করতেই হবে। মনকে শক্ত রাখাটাই সবচেয়ে জরুরি।”

সম্প্রতি গৃহলক্ষ্মী ধারাবাহিকে দেখা গিয়েছে হিনা খানকে। যেখানে এক হাউজওয়াইফের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো