AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিলোত্তমার বিচার চেয়ে পথে শুভশ্রী, এরমাঝেই কি মেয়েকে সামনে আনলেন?

Subhashree Ganguly: একদিকে যখন বাড়ি ফিরে নিজের মেয়েকে আগলে রাখেন, ঠিক তখনও বাংলার মেয়ে তিলোত্তমার পাশেও দাঁড়াতে পিছপা হননি অভিনেত্রী। হেঁটেছেন পথে, করেছেন প্রতিবাদ। সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একবার নয়, একাধিকবার তুলেছেন গলা।

তিলোত্তমার বিচার চেয়ে পথে শুভশ্রী, এরমাঝেই কি মেয়েকে সামনে আনলেন?
| Updated on: Sep 04, 2024 | 4:19 PM
Share

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অভিনয় জগতের পাশাপাশি গুছিয়ে সংসার সামলাচ্ছেন তিনি। রাজ চক্রবর্তী ও দুই সন্তান নিয়ে সাজানো তাঁর পরিবার। মেয়ের মা। দিনের শেষে বাড়ি ফিরে সন্তানদের সঙ্গে অনেকটাই সময় কাটান তিনি। তবে মেয়ের মুখ এখনও দেখাননি। একদিকে যখন বাড়ি ফিরে নিজের মেয়েকে আগলে রাখেন, ঠিক তখনও বাংলার মেয়ে তিলোত্তমার পাশেও দাঁড়াতে পিছপা হননি অভিনেত্রী। হেঁটেছেন পথে, করেছেন প্রতিবাদ। সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একবার নয়, একাধিকবার তুলেছেন গলা।

দিনের শেষে তো তিনিও মা। মেয়ে ইয়ালিনির মুখ তিনি এখনও সোশ্যাল মিডিয়ায় দেখাননি। রাজ-শুভশ্রীর রাজকন্যার মুখ না দেখা গেলেও বিভিন্ন মুহূর্ত অনেক সময়ই ভাগ করে থাকেন তাঁরা। কখনও সে দাদার সঙ্গে খেলছে। কখনও তার খুদে খুদে পা। কখনও আবার তার চুলের নানা ধরনের স্টাইল। কিন্তু তাকে দেখার জন্য অধীর অপেক্ষায় রাজ-শুভশ্রীর ভক্তরা। এমনই সময় সোশ্যাল মিডিয়ার স্টোরিতে একটি ছবি শেয়ার করে নিলেন তিনি। নাহ্, এবারেও মেয়েকে দেখালেন না পর্দার বাবলি। পিছন থেকেই তোলা মেয়ের ছবি শেয়ার করলেন সকলের সঙ্গে। তবে কেন সামনে আনছেন না মেয়েকে একবার সেই বিষয় মুখ খোলেন অভিনেত্রী।

বাবলি  ছবির প্রচারে শুভশ্রী বলেছিলেন, “ইয়ালিনিকে একদম ইউভানের মতো দেখতে। ওকে এখন কেউ দেখে বুঝতে পারবেন না ইয়ালিনি না ইউভান। দুই ভাই বোনকে একেবারে এক রকম দেখতে। তাই এখনই ওকে প্রকাশ্যে আনতে চাইছি না। একটু চুলটা বড় হোক। একটু মেয়েদের মতো দেখতে হোক তার পর সবার সামনে ওকে নিয়ে আসব। ওর চুলগুলোও একেবারে কোঁকড়ানো। যেমনটা ইউভানের ছোটবেলায় ছিল। তাই অপেক্ষা করছি। এখন একটু ছেলেদের মতো দেখতে লাগে। আর একটু বড় হয়ে যাক। সবাই ওকে দেখতে পাবে।”

Follow Us