AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মদ্যপ অবস্থায় আলিয়ার সঙ্গে শুটিং বরুণের! তার পর কী হয়েছিল?

Varun Dhawan: অভিনেতাদের সব সময় শেখানো হয় যে ক্যামেরার সামনে তাঁদের এমন ভাবে অভিনয় করতে হবে যাতে দেখে একেবারে বাস্তব বলে মনে হয়। তা বোঝাতেই মাঝে মাঝে অভিনেতারা অনেক ধরনের পন্থা অবলম্বন করেন। এক বার শোনা গিয়েছিল 'চল মেরে ভাই' ছবির শুটিংয়ের সময় মদ্যপ দৃশ্যের শুটিং করতে গিয়ে অনেক বোতল মদ খেয়ে নিয়েছিলেন অভিনেতা সলমন খান। সেই একই পথে হেঁটেছেন অভিনেতা বরুণ ধওয়ান।

মদ্যপ অবস্থায় আলিয়ার সঙ্গে শুটিং বরুণের! তার পর কী হয়েছিল?
| Edited By: | Updated on: Oct 19, 2024 | 6:02 PM
Share

অভিনেতাদের সব সময় শেখানো হয় যে ক্যামেরার সামনে তাঁদের এমন ভাবে অভিনয় করতে হবে যাতে দেখে একেবারে বাস্তব বলে মনে হয়। তা বোঝাতেই মাঝে মাঝে অভিনেতারা অনেক ধরনের পন্থা অবলম্বন করেন। এক বার শোনা গিয়েছিল ‘চল মেরে ভাই’ ছবির শুটিংয়ের সময় মদ্যপ দৃশ্যের শুটিং করতে গিয়ে অনেক বোতল মদ খেয়ে নিয়েছিলেন অভিনেতা সলমন খান।

সেই একই পথে হেঁটেছেন অভিনেতা বরুণ ধওয়ান। আলিয়া ভাটের সঙ্গে প্রেম, আবেগপ্রবণ দৃশ্যে অভিনয় করছিলেন তিনি। ভেবেছিলেন যতটা বাস্তব করে তোলা যায় সেই দৃশ্য। তা করতেই এই কাণ্ড করেন বরুণ। এমনিতে বড় পর্দায় আলিয়া এবং বরুণকে দর্শকের একাংশ খুব ভালবাসেন। ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিতে তাঁদের জুটিকে খুবই পছন্দ করেছিল দর্শক। সেই ছবিতে কী কাণ্ড ঘটিয়ে ছিলেন নায়ক সেটা কি জানেন?

সম্প্রতি কয়েক বছর আগে নায়কের করা কীর্তি নিয়ে চলছে বিপুল আলোচনা। কী ঘটিয়েছিলেন তিনি? আসলে আলিয়ার সঙ্গে একটি আবেগের দৃশ্যে অভিনয়ের কথা ছিল তাঁর। সেই আবেগকে আরও ভাল করে ফুটিয়ে তুলতে নায়ক ভেবেছিলেন তাঁর মদ পান করা দরকার। সে কথা ভেবেই বেশ কয়েক পেগ হুইস্কি পান করেন বরুণ। সেই তথ্যই প্রকাশ্যে এসেছে। তবে নায়কের ভক্তরা এ কথ শুনে তাঁর প্রশংসাই করেছেন। কাজের প্রতি তাঁর একাগ্রতার প্রশংসা করেছেন সবাই। উল্লেখ্য, দিনে দিনে অনেকটাই পরিণত হয়েছেন নায়ক। এখন আবার তিনি এক কন্যা সন্তানের বাবাও। নিজেই জানিয়েছেন বাবা হওয়ার অনুভূতিই আলাদা। আপাতত তিনি যেমন চুটিয়ে কাজ করছেন তেমনই আবার পরিবারকেও সময় দিচ্ছেন।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?