AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss: ‘শারীরিক এবং মানসিক দু’ভাবেই ঠকিয়েছে বাদশা!’ বিগ বসের ঘরে বিস্ফোরক ইশা

Badshah Isha Rikhi: বিগ বস ২০-র মঞ্চে বাদশার বিরুদ্ধে শারীরিক ও মানসিক প্রতারণার সমস্ত অভিযোগ প্রকাশ্যে আনলেন ইশা রিখি। তিনি জানালেন, কীভাবে তাঁকে শুধুমাত্র সুবিধার জন্য ব্যবহার করা হয়েছিল। কী কী ঘটে তাঁর সঙ্গে?

Bigg Boss: ‘শারীরিক এবং মানসিক দু’ভাবেই ঠকিয়েছে বাদশা!’ বিগ বসের ঘরে বিস্ফোরক ইশা
কী কী বলেছেন তিনি?
| Updated on: Sep 17, 2026 | 8:47 AM
Share

রিয়্যালিটি শো-এর মঞ্চে প্রতিযোগীদের মুখ থেকে মাঝে মাঝেই অনেক গোপন কথা বেরিয়ে আসে। এবার ঠিক এমনটাই ঘটল বিগ বস ২০-র ঘরে। অভিনেত্রী ইশা রিখি (Isha Rikhi) এবার এমন এক বোমা ফাটালেন, যা নিয়ে সোশাল মিডিয়া জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। জনপ্রিয় র‍্যাপার বাদশার সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে অত্যন্ত বিস্ফোরক দাবি করলেন তিনি। সহ-প্রতিযোগী কনিকা মানের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ইশা পরিষ্কার জানিয়েছেন, বাদশা তাঁর সঙ্গে শারীরিক এবং মানসিক, দু’ভাবেই প্রতারণা করেছেন।

কনিকার সঙ্গে কথা বলার সময় ইশা জানান, তিনি সাধারণত মানুষের কথায় খুব একটা কান দেন না। নিজের চোখে প্রমাণ না দেখা পর্যন্ত তিনি কোনও গুজব বিশ্বাস করেন না। কিন্তু যখন তাঁদের সম্পর্ক পাকাপাকিভাবে ভেঙে গেল, তখন তিনি বুঝতে পারেন যে তাঁর সঙ্গে কতটা বড় মাপের প্রতারণা হয়েছে। কনিকা যখন তাঁকে জিজ্ঞাসা করেন যে, কীভাবে প্রতারিত হন তিনি? ইশা সোজাসাপ্টা উত্তর দেন, “সব দিক থেকেই।” তিনি জানান, ওই মাঝপথে ঝুলে থাকা তাঁর জন্য ভীষণ বিষাক্ত হয়ে উঠেছিল।

ইশা জানান, “আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে সবার সামনে পরিচয় দেওয়া হত। আমিও বেস্ট ফ্রেন্ডের মতো সবটা করতাম। কিন্তু পরে জানতে পারি, আমি কখনওই ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম না। আড়ালে ওর আরও অনেক বেস্ট ফ্রেন্ড ছিল।”

কনিকা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, “আরও বেস্ট ফ্রেন্ড ছিল?” ইশা বিস্তারিত জানিয়ে বলেন, “হ্যাঁ, তবে তারা শুধু এক-দু’দিন মজা করার জন্য ছিল। আসল কথা হল, সেতো আমাকে বেস্ট ফ্রেন্ড বানাতেই চায়নি, সে শুধু আমার সঙ্গে গেম খেলছিল। শুধু নিজের সুবিধার জন্য আমাকে ব্যবহার করেছে। কারণ আমি এত নরম মনের আর ভালো। সে আমাকে জীবনে রাখতেও চাইতো আবার নিজের স্বাধীনতাও ছাড়তে চায়নি। আমাকে একটা সম্পূর্ণ মিথ্যে ছবি দেখানো হয়েছিল, যার বাস্তবে কোনও অস্তিত্বই ছিল না।”

পুরো কথাবার্তার মধ্যে ইশা সরাসরি তাঁর বিয়ের কথা মুখে আনেননি। কিন্তু দর্শকরা ঠিকই তাঁর কথার আসল ইঙ্গিত ধরে ফেলেছেন। এই ঘটনার পর থেকেই ইশার এই বক্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এর আগেও বাদশার নাম একাধিক পরিচিত মুখের সঙ্গে জড়িয়েছে। তবে র‍্যাপার নিজে কখনও এই সব বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি। এবার বিগ বসের ঘরে ইশার এই খোলাখুলি অভিযোগ নেটপাড়ায় নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।

Follow Us