AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্দ্রনীল-ইশা সৃজিতের ছবিতে, আর কী চমক থাকছে?

Excusive: পরিচালকের সঙ্গে কথা বলেই জানা গেল, ছবিটি শ্রীচৈতন‍্য মহাপ্রভুর বায়োপিক। ষোড়শ শতক, ঊনবিংশ শতক আর একবিংশ শতক, এই তিন যুগের তিনটে গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন বর্ণনা করা হবে ছবিতে। ছবির কাস্টিং এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রে।

ইন্দ্রনীল-ইশা সৃজিতের ছবিতে, আর কী চমক থাকছে?
| Edited By: | Updated on: Mar 14, 2025 | 7:00 AM
Share

‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ‍্যায়। এই ছবির চিত্রনাট‍্য লেখার কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। এর আগে ছবিটি তৈরির প্রয়াস হয়েছে। একটা লুক সেট হয়। বাংলার কোন-কোন নামী অভিনেতারা ছবিতে থাকবেন, সেই সময়ে যা ঠিক হয়েছিল, তা আমূল বদলে গেল ২০২৫-এ।

পরিচালকের সঙ্গে কথা বলেই জানা গেল, ছবিটি শ্রীচৈতন‍্য মহাপ্রভুর বায়োপিক। ষোড়শ শতক, ঊনবিংশ শতক আর একবিংশ শতক, এই তিন যুগের তিনটে গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন বর্ণনা করা হবে ছবিতে। ছবির কাস্টিং এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রে। বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়কে। লক্ষণীয় কিছুদিন আগে ‘বিনোদিনী’ ছবিতে রুক্মিণী মৈত্রকে একই চরিত্রে দেখা গিয়েছে। গিরীশ ঘোষ রূপে দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ‍্যায়কে। এবার শুভশ্রীর পাশে গিরীশ ঘোষ হচ্ছেন ব্রাত‍্য বসু। বর্তমান সময়ে তিনটে চরিত্রের গল্প দেখা যাবে। সেখানে ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহার পাশাপাশি থাকছেন পার্নো মিত্র। টলিপাড়ায় ইন্দ্রনীল-ইশার প্রেম নিয়ে নিত‍্য চর্চা। তাই তাঁদের রসায়ন ছবিতে কেমন হবে, তা নিয়েও আগ্রহ থাকতে পারে দর্শকদের। ‘অটোগ্রাফ’-এ জুটি বেঁধেছিলেন সৃজিত-ইন্দ্রনীল। আবার ‘রাজকাহিনী’-তে জুটি বেঁধেছিলেন সৃজিত-পার্নো। তাই বেশ বড় বিরতির পর পরিচালকের সঙ্গে জুটিতে ফিরছেন তাঁরা।

ছবিতে মহাপ্রভু রূপে দেখা যাবে দিব‍্যজ‍্যোতি দত্তকে। তাঁর বিপরীতে থাকছেন দর্শনা বণিক। ‘অনুরাগের ছোঁয়া’-র মতে সুপারহিট ধারাবাহিক করার পর এটা দিব‍্যজ‍্যোতির জন‍্য দারুণ সুযোগ। তিনি গত কয়েক মাস ধরেই এই চরিত্রের জন‍্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ আর ‘এসভিএফ’-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি। বড় বাজেটের এই ছবিটি কবে মুক্তি পাবে, বাংলার অন‍্যতম চর্চিত ছবি হবে কিনা, তার দিকে নজর থাকবে সিনেমাপ্রেমীদের।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে