AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জ্যাকলিনকে হাত ধরে টান দিল বডিগার্ড! ভিডিয়ো ভাইরাল হতেই সরব নেটপাড়া

তবে কোনও গ্ল্যামারাস লুক বা ছবির প্রচারের জন্য নয়, বরং সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই তুমুল শোরগোল। যেখানে জ্যাকলিনের বডিগার্ডের ‘অভদ্র’ আচরণ দেখে নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন, তেমনই আবার কঠিন পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামাল দিয়ে নেটপাড়ার মন জয় করে নিয়েছেন অভিনেত্রী নিজে।

জ্যাকলিনকে হাত ধরে টান দিল বডিগার্ড! ভিডিয়ো ভাইরাল হতেই সরব নেটপাড়া
| Updated on: Jun 23, 2026 | 2:04 PM
Share

মুম্বইয়ের একটি জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে নেটদুনিয়ায় জোর চর্চায় বলিউড ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজ। তবে কোনও গ্ল্যামারাস লুক বা ছবির প্রচারের জন্য নয়, বরং সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই তুমুল শোরগোল। যেখানে জ্যাকলিনের বডিগার্ডের ‘অভদ্র’ আচরণ দেখে নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন, তেমনই আবার কঠিন পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিয়ে নেটপাড়ার মন জয় করে নিয়েছেন অভিনেত্রী নিজে।

‘ইনস্ট্যান্ট বলিউড’-এর শেয়ার করা সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠান চত্বরে জ্যাকলিনকে দেখা মাত্রই তাঁর সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি শুরু করে দেন ভক্তরা। অনুরাগীদের নিরাশ করতে চাননি জ্যাকলিনও; হাসিমুখে পোজ দিতে যান তিনি। কিন্তু ঠিক তখনই ঘটে এক অনভিপ্রেত ঘটনা। অভিনেত্রীর নিজস্ব বডিগার্ড আচমকাই জ্যাকলিনের কবজি শক্ত করে চেপে ধরেন এবং ফ্যানদের থেকে কার্যত টেনে-হিঁচড়ে তাঁকে স্টেজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

নিরাপত্তারক্ষীর এমন আকস্মিক আচরণে জ্যাকলিন যে বেশ অস্বস্তিতে পড়েছিলেন, তা তাঁর চোখেমুখেই স্পষ্ট ছিল। হাত দিয়ে ইশারা করে তিনি বডিগার্ডকে থামতে বলেন এবং বারণ সত্ত্বেও নিজের জায়গায় দাঁড়িয়ে ভক্তদের আবদার মেটান, সেলফি তোলেন।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় বডিগার্ডের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। ক্ষুব্ধ এক অনুরাগী লিখেছেন, “অত্যন্ত আপত্তিকর ব্যবহার! এই বডিগার্ডের ন্যূনতম সম্মানবোধ নেই। জ্যাকলিন যে অস্বস্তি বোধ করছেন, সেটা দেখেই বোঝা যাচ্ছে।” অন্য একজন মন্তব্য করেছেন, “রক্ষক যখন নিজেই হেনস্থাকারী হয়ে ওঠে!” আবার কেউ কেউ সোজা প্রশ্ন তুলেছেন, “নিরাপত্তা দেওয়া ভালো কথা, কিন্তু তারকাকে এভাবে স্পর্শ করার অধিকার ওকে কে দিল? ছোঁয়া ছাড়াও দূর থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব।” তবে এই হট্টগোলের মাঝেও জ্যাকলিনের ধৈর্য ও মিষ্টি ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।

অবশ্য বিতর্কের মুদ্রার উল্টো পিঠও রয়েছে। নেটিজেনদের একাংশ আবার বডিগার্ডের পাশেই দাঁড়িয়েছেন। তাঁদের যুক্তি, তারকাদের সুরক্ষার খাতিরেই বডিগার্ডদের কড়া নির্দেশ দেওয়া থাকে। ভিড় সামলাতে এবং অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে তাঁরা কেবল নিজেদের দায়িত্ব পালন করছিলেন, অভিনেত্রীকে হেনস্থা করা তাঁদের উদ্দেশ্য ছিল না।

ব্যক্তিগত জীবনের এই আলোচনা-সমালোচনার মাঝেই জ্যাকলিন এখন ব্যস্ত তাঁর আগামী বিগ-বাজেট প্রজেক্ট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর কাউন্টডাউন নিয়ে। আহমেদ খানের পরিচালনায় এই মাল্টিস্টারার ছবিতে অক্ষয় কুমার, দিশা পাটানি, রভিনা ট্যান্ডন, লারা দত্ত, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি এবং সুনীল শেট্টি সহ একঝাঁক তারকা রয়েছেন। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই বহুল প্রতীক্ষিত তৃতীয় পর্বটি আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। পরিচালক আহমেদ খানের দাবি, এটি কোনও সস্তা কমেডি নয়, বরং পরিস্থিতিভিত্তিক এক জমজমাট ডার্ক হিউমার, যা দর্শকদের হলমুখী করতে বাধ্য।

Follow Us