AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jasmine Sandlas: মঞ্চে গান থামিয়ে হঠাতই চমক ‘ধুরন্ধর’ গায়িকার! হবু স্বামীকে সবার মাঝে নিয়ে এসে জেসমিন যা করলেন…

Jasmine Sandlas engagement: জেসমিন স্যান্ডলাস (Jasmine Sandlas), বলিউডের ‘ধুরন্ধর’ গায়িকা হিসেবে যাঁর পরিচিতি, তিনি লাইভ কনসার্টের মাঝেই নিজের জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটি দিয়ে দিলেন অনুরাগীদের। শনিবার রাতে দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে তখন তিল ধারণের জায়গা নেই। বহু প্রতীক্ষিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম দিনের পারফরম্যান্সে মেতে রয়েছেন হাজার হাজার দর্শক। ঠিক তখনই গানের ছন্দ থামিয়ে মঞ্চে এক রূপকথার মুহূর্ত তৈরি করলেন গায়িকা।

Jasmine Sandlas: মঞ্চে গান থামিয়ে হঠাতই চমক 'ধুরন্ধর' গায়িকার! হবু স্বামীকে সবার মাঝে নিয়ে এসে জেসমিন যা করলেন...
কী ঘটিয়েছেন গায়িকা?Image Credit: tv9 network
| Updated on: Jul 12, 2026 | 3:44 PM
Share

জেসমিন স্যান্ডলাস (Jasmine Sandlas), বলিউডের ‘ধুরন্ধর’ গায়িকা হিসেবে যাঁর পরিচিতি, তিনি লাইভ কনসার্টের মাঝেই নিজের জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটি দিয়ে দিলেন অনুরাগীদের। শনিবার রাতে দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে তখন তিল ধারণের জায়গা নেই। বহু প্রতীক্ষিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম দিনের পারফরম্যান্সে মেতে রয়েছেন হাজার হাজার দর্শক। ঠিক তখনই গানের ছন্দ থামিয়ে মঞ্চে এক রূপকথার মুহূর্ত তৈরি করলেন গায়িকা। হঠাৎই দর্শকদের সামনে টেনে আনলেন তাঁর হবু স্বামী শেখর চৌধুরীকে (Shekhar Chaudhary)। আঙুলের চকচকে হিরের আংটি দেখিয়ে চিৎকার করে বললেন, “এই মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। এ-ই হল আমার মনের মানুষ!”

হাজার হাজার আলোর রোশনাইয়ের নিচে গায়িকার এই আকস্মিক ঘোষণা যেন গোটা অডিটোরিয়ামকে স্তব্ধ করে দিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। আর তার পরেই শুরু হল তুমুল উল্লাস। নিজের আবেগ ধরে রাখতে না পেরে মঞ্চের মাঝখানেই শেখরকে জড়িয়ে ধরলেন জেসমিন। শেখরও বিন্দুমাত্র দেরি না করে প্রিয়তমাকে কোলে তুলে নিয়ে পাক খেলেন মঞ্চের ওপর। সমাজমাধ্যমে এই মিষ্টি মুহূর্তের ভিডিয়ো আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গায়িকার সুপারহিট পাঞ্জাবি গান ‘লাভান’-এর তালে মঞ্চেই রোমান্টিক ডান্স করতে দেখা যায় এই নতুন জুটিকে। অনুষ্ঠান শেষে শেখর যখন বিদায় নেওয়ার আগে গায়িকাকে উদ্দেশ্য করে বাতাসে চুম্বন ছুড়ে দেন, তখন চোখের কোণ চিকচিক করে ওঠে গায়িকার।

জলন্ধরে জন্ম ও ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা জেসমিনের সুরেলা সফর শুরু হয়েছিল ২০০৭ সালে ‘মুসকান’ গানের হাত ধরে। এরপর ২০১৪ সালে সলমন খানের ‘কিক’ ছবিতে ‘ইয়ার না মিলে’ গেয়ে তিনি লাইমলাইটে আসেন। সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’ এবং ২০২৬ সালের নতুন রিলিজ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির ‘জাইয়ে সজনা’ গান দুটির মাধ্যমে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। দিল্লির এই ধামাকা ওপেনিংয়ের পর আগামী ১৮ জুলাই মুম্বই, ২৫ জুলাই বেঙ্গালুরু এবং ২৯ আগস্ট চণ্ডীগড়ে পারফর্ম করবেন তিনি। জীবনের এই নতুন ইনিংসের শুরুতে নতুন জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা