AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deadbody recover: গভীর খনি থেকে উদ্ধার যুবতীর দেহ

Asansol News: ​ পরিবার সূত্রে জানা গেছে, পূর্ণিমা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। গত রবিবার ৫ জুলাই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। তারপর আর ফেরেননি। এই নিয়ে সালানপুর থানায় সোমবার একটি নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল।

Deadbody recover: গভীর খনি থেকে উদ্ধার যুবতীর দেহ
মৃতদেহ উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 12, 2026 | 4:51 PM
Share

​আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত ইসিএলের বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্টের (ওসিপি) খনি থেকে এক যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার। দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকালে খনির ভেতরের একটি পাথরের খাঁজে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবরটি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে পোশাক দেখে মৃতদেহটি শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম পূর্ণিমা বাউরি(২৬)। তিনি সালানপুরের শিবদাসপুরের বাসিন্দা। ​

পরিবার সূত্রে জানা গেছে, পূর্ণিমা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। গত রবিবার ৫ জুলাই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। তারপর আর ফেরেননি। এই নিয়ে সালানপুর থানায় সোমবার একটি নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল। অবশেষে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর আজ খনি থেকে তাঁর দেহ মিলল। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গভীর খনি থেকে দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের কাকা রঘুনাথ বাউরি বলেন, “অনেক লোক জঙ্গলে এসেছিল। সেই সময় তাঁরা দেখতে পায় একটা মানুষের ডেডবডি। সেই সময় মন্দিরের আরোও যারা ছিল ফোন করেন। আমি থানায় ফোন করি। পুলিশ এসেছে। দেখে মনে হচ্ছে অনেক দিন আগের মৃতদেহ।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা