AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঐশ্বর্য বউমা নয়…’, পরিবারের কোন সত্যি সামনে আনলেন জয়া?

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে নাকি ভাঙছে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য বা বচ্চন পরিবারের কেউ। এরই মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো।

'ঐশ্বর্য বউমা নয়...', পরিবারের কোন সত্যি সামনে আনলেন জয়া?
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 7:52 PM
Share

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে নাকি ভাঙছে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য বা বচ্চন পরিবারের কেউ। এরই মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে জয়া বচ্চনের মন্তব্য নিয়ে চলছে বিস্তর আলোচনা। তিনি বলেন, অমিতাভ বচ্চন কখনওই ঐশ্বর্যকে বউমা হিসেবে দেখেননি। জয়ার এই মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। যদিও এই ভিডিয়ো থেকে অন্য মানে বার করার কোনও মানে নেই। কারণ ভিডিয়ো দেখে পুরো বিষয়টাই স্পষ্ট হয়ে গিয়েছে।

‘কফি উইথ করণ’ শো-এ এসে জয়া বচ্চন এই বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি জানান, শ্বেতার ছোটবেলায় বিয়ে হয়েছিল এবং মেয়ে হওয়ায় অমিতাভ বচ্চন তাঁকে খুব আদর করতেন। শ্বেতার বিয়ের পর বাড়ি একেবারে শূন্য হয়ে গিয়েছিল, এবং অমিতাভ তার অভাব অনুভব করছিলেন। জয়া বলেন, “২০০৭ সালের ২০ এপ্রিল, অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। ও আমাদের বাড়িতে আসার পরেই পুরো পরিবেশটাই বদলে যায়। শ্বেতার অভাব অনেকটাই পূরণ করে ঐশ্বর্য। অমিতাভ কখনোই ঐশ্বর্যকে বউমা হিসেবে দেখেননি। তাঁর কাছে শ্বেতা যেমন ঐশ্বর্যও ঠিক তেমনই।”

শোনা যাচ্ছে, অনেক দিন হল নিমরত এবং অভিষেক সম্পর্কে জড়িয়েছেন। তাঁদের গোপন সম্পর্কের কথা নাকি ঐশ্বর্যর কানে যেতেই অভিনেত্রী বাড়ি ছেড়েছেন মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে। এই বিতর্কে নাম জড়িয়েছিল বিগ বি অর্থাত্‍ অমিতাভ বচ্চনেরও। শোনা গিয়েছিল, ছেলে অভিষেকের এই বিবাহবহির্ভূত সম্পর্ককে মেনে নিয়েছেন বিগবি। অন্তত বিগ বি’র কথা শুনে নাকি এমনটাই আন্দাজ করেছেন অনেকে। কিন্তু আচমকা কেন এমনটা মনে হল সবার? শোনা যাচ্ছে, নিমরতকে নাকি উপহার পাঠিয়েছিলেন অমিতাভ। তবে সেই সব আলোচনাই নস্যাত্‍ করে দিয়েছে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে অভিষেক, অমিতাভ এবং ঐশ্বর্যর উপস্থিতি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?