AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: জীতু, মনামি, সৃজলা! বিগ বসের ঘরে যাচ্ছেন? টলিপাড়ায় জোর জল্পনা

Bigg Boss Contestants: গুঞ্জনে রয়েছে, এক গায়িকাকে নাকি আড়াই কোটি টাকাও অফার করা হয়েছিল বিগ বসের ঘরে পা রাখার জন্য। কিন্তু তিনি যাচ্ছেন না! শুধু এই গায়িকা নয়, না করেছেন টলিপাড়ার আরও বহু নামজাদা অভিনেতা, অভিনেত্রীরা। শোনা যাচ্ছে, বেশিরভাগই দুর্গাপুজোর সময় শহর ছাড়তে নারাজ।

Bigg Boss Bangla: জীতু, মনামি, সৃজলা! বিগ বসের ঘরে যাচ্ছেন? টলিপাড়ায় জোর জল্পনা
| Updated on: Aug 08, 2026 | 2:50 PM
Share

অবশেষে অপেক্ষার অবসান। ৩০ আগস্টই শুরু হয়ে যাচ্ছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। ২০ দিনের মাথায় কলকাতা ছেড়ে বিগ বসের ঘরে উড়ে যাচ্ছেন টলিপাড়ার জনপ্রিয় সেলেবরা। প্রায় তিনমাস তাঁরা থাকবেন ঘর থেকে, পরিজন থেকে দূরে। তাঁদের হাতে থাকবে না ফোন। দেখতে পারবেন না সিনেমা। এমনকী, বই পড়ার সুযোগও নেই।

গত একমাস ধরে টলিপাড়ার প্রথম সারির অভিনেতা, অভিনেত্রীর কাছে বার বার বিগ বসের তরফ থেকে গিয়েছে প্রস্তাব। গুঞ্জনে রয়েছে, এক গায়িকাকে নাকি আড়াই কোটি টাকাও অফার করা হয়েছিল বিগ বসের ঘরে পা রাখার জন্য। কিন্তু তিনি যাচ্ছেন না! শুধু এই গায়িকা নয়, না করেছেন টলিপাড়ার আরও বহু নামজাদা অভিনেতা, অভিনেত্রীরা। শোনা যাচ্ছে, বেশিরভাগই দুর্গাপুজোর সময় শহর ছাড়তে নারাজ। যত টাকাই পান না কেন, ওই সময় তাঁরা শহর ছাড়বেন না। বরং কনটেন্ট ক্রিয়েটারদের অনেকেই পা বাড়িয়ে রয়েছেন বিগ বসের ঘরে যাওয়ার । ঠিক এরই মাঝে অভিনেতা জীতু কমলের কাছে প্রস্তাব গিয়েছিল বিগ বস থেকে। তিনি বিগ বস করতে পারেন, সেই ভাবনা থেকে ওয়েব সিরিজের শুটিংও নাকি কিছুটা এগিয়ে এনেছেন শোনা যাচ্ছে। কিন্তু বিগ বসের ঘরে জীতু যে যাবেনই, তার কোনও নিশ্চয়তা নেই। তবে চ্যানেল কর্তৃপক্ষ নাকি জীতুকে বিগ বসের ঘরে নিয়ে যাওয়ার জন্য এখনও আশাাবাদী।

সোশাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ, বিগ বসের অন্দরমহলে গেলে ঘর যে আলো হয়ে যাবে তা নিশ্চিত। তাঁকে রাজি করিয়ে ফেলতে পারে চ্যানেল কর্তৃপক্ষ তাও শোনা যাচ্ছে, তবে না আঁচালে বিশ্বাস নেই। অন্যদিকে, টলিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহর কাছেও গিয়েছে বিগ বসের প্রস্তাব। তিনি নাকি বিগ বসের ঘরে আগামী তিন মাস, কী পোশাক পরবেন, তার জোগাড়যন্ত্র ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। গায়ক দুর্নিবার সাহার কাছেও প্রস্তাব গিয়েছে বলে খবর, চর্চা এতেও থামছে না, শোনা যাচ্ছে আরও একটি বিরাট চমক থাকবে বিগ বস বাংলার এই নতুন সিজনে। তবে বিগ বসের ফরম্যাট মেনে, ৩০ আগস্টই বিগ বসের ঘরের অতিথিদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। তার আগে টলিপাড়ায় শুধুই নানা স্পেকুলেশন। ‘বিগ বস বাংলার সিজন ৩’-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ই সবার সামনে আনবেন, বিগ বসের এবারের তারকা প্রতিযোগীদের।

Follow Us
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা