AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air Force officer Arrested: মহিলার সঙ্গে আলাপ, তারপর ধীরে ধীরে পাচার করতেন দেশের গোপন তথ্য! পুলিশের জালে বায়ুসেনা আধিকারিক, রয়েছে পাকিস্তান-যোগ?

IAF Wing Commander Arrested: পুলিশ সূত্রে খবর, মাস দু'য়েক আগে এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল ওই বায়ুসেনা আধিকারিকের। ধীরে ধীরে তাঁদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই মহিলা প্রথমে বিশ্বাস অর্জন করেন। পরে এই উইং কমান্ডারের থেকে ভারতের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে শুরু করেন বলে অভিযোগ।

Air Force officer Arrested: মহিলার সঙ্গে আলাপ, তারপর ধীরে ধীরে পাচার করতেন দেশের গোপন তথ্য! পুলিশের জালে বায়ুসেনা আধিকারিক, রয়েছে পাকিস্তান-যোগ?
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Aug 08, 2026 | 2:39 PM
Share

নয়া দিল্লি: হানিট্র্যাপের (Honeytrap) শিকার হয়ে দেশের গোপন তথ্য পাচারের অভিযোগ। চরবৃত্তির অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার বায়ুসেনা আধিকারিক (IAF Wing Commander Arrested)। পুলিশ সূত্রে খবর, দুই মাস আগে বায়ুসেনার (Indian Airforce) ওই উইং কমান্ডারকে আটক করা হয়। তদন্তের পর যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, তার ভিত্তিতে বর্তমানে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে খবর।

ঠিক কী ঘটেছে?

পুলিশ সূত্রে খবর, মাস দু’য়েক আগে এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল ওই বায়ুসেনা আধিকারিকের। ধীরে ধীরে তাঁদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই মহিলা প্রথমে বিশ্বাস অর্জন করেন। পরে এই উইং কমান্ডারের থেকে ভারতের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে শুরু করেন বলে অভিযোগ। দেশের কোথায় কোথায় কত সেনা মোতায়েন রয়েছে, কোথায় কোথায় ডিফেন্স ইনস্টলেন্স অর্থাৎ কোনও সামরিক ঘাঁটি বা সামরিক স্থাপনা রয়েছে, তার ছবি, ভিডিয়ো, বিভিন্ন রকমের তথ্য লাগাতার ওই মহিলাকে পাচার করা হত বলে অভিযোগ।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য 

পুলিশ সূত্রে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সম্প্রতি (আটক হওয়ার আগে), আরেকজন অফিসারের মোবাইলে একটি অ্যাপ ইনস্টলের নির্দেশ দেয় ওই মহিলা। সেই মোতাবেক, একটি ম্যালওয়্যার ইনস্টল করা হয় আরেকজন অফিসারের মোবাইলে। সেখান থেকেই প্রথম সন্দেহ দানা বাঁধে। শুরু হয় তদন্ত। তারপরই তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কে এই মহিলা, এই মুহূর্তে কোথায় রয়েছে, এই ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে কি না সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা