AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rodri Transfer News: রদ্রিকে নিয়ে বার্সার ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব খারিজ, ম্যান সিটির সিদ্ধান্তে বাড়ল জটিলতা!

FC Barcelona: প্রথম থেকেই রদ্রিকে নিতে ঝাঁপিয়েছিল রিয়াল মাদ্রিদ। সিটি কর্তৃপক্ষের সঙ্গে অনেকদূর কথা চালিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শুক্রবার থেকে সব হিসেব বদলে যায়। রদ্রিকে নিয়ে আসরে নামে আর এক জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এমনকি রদ্রির সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে একপ্রকার সমঝোতা শুরু করে এই কাতালান ক্লাবটি।

Rodri Transfer News: রদ্রিকে নিয়ে বার্সার ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব খারিজ, ম্যান সিটির সিদ্ধান্তে বাড়ল জটিলতা!
রদ্রিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 08, 2026 | 1:50 PM
Share

ম্যানচেস্টার : সদ্যই জিতেছেন বিশ্বকাপ (FIFA World Cup 2026)। স্পেনকে (Spain) ১৬ বছর পর বিশ্বকাপ দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এবার তাঁর, রদ্রির দলবদল নিয়ে উত্তপ্ত ইউরোপিয়ান ক্রীড়ামাধ্যম। তাঁর বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির (Manchester City) সঙ্গে কথা চালাচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট দল বার্সেলোনা (Barcelona) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid)। কোন দলে আগামী মরসুম থেকে খেলবেন রদ্রি (Rodri)?

শোনা গিয়েছিল, প্রথম থেকেই রদ্রিকে নিতে ঝাঁপিয়েছিল রিয়াল মাদ্রিদ। সিটি কর্তৃপক্ষের সঙ্গে অনেকদূর কথা চালিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শুক্রবার থেকে সব হিসেব বদলে যায়। রদ্রিকে নিয়ে আসরে নামে আর এক জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এমনকি রদ্রির সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে একপ্রকার সমঝোতা শুরু করে এই কাতালান ক্লাবটি। এখন তাদের একমাত্র লক্ষ্য, সিটিকে রাজি করানো। একটি সূত্র জানিয়েছে, বার্সেলোনার প্রায় ৪০ মিলিয়ন ইউরোর (ভারতীয় মূল্যে প্রায় ৪৩০ কোটি টাকা) অফার প্রত্যাখ্যান করেছে ম্যান সিটি। যদিও দুই ক্লাবের মধ্যে এখনও আলোচনা চলছে। আগামী কয়েক দিন দুই পক্ষের মধ্যে আরও অনেক আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সূত্রের খবর, বার্সেলোনার প্রথম প্রস্তাব ছিল প্রায় ৪০ মিলিয়ন ইউরো। এর সঙ্গে নির্দিষ্ট ট্রান্সফার ফি ও বিভিন্ন শর্ত পূরণ করে মূল্যের অঙ্কটা ৫০ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে ফের আলোচনা চালাতে চায় বার্সেলোনা। এমনকি বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক নিজেও নাকি কথা বলেছেন রদ্রির সঙ্গে। বিশ্বকাপজয়ী স্পেনের বাকি দুই ফুটবলার পেড্রি ও লামিন ইয়ামালও সোমবার থেকে ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন। অন্যদিকে, রদ্রি নিজে পরিবারের সঙ্গে ইবিজায় ছুটি কাটাচ্ছেন। তবে বিভিন্ন বৈদেশিক মিডিয়া দাবি করেছে, মাদ্রিদ নয়, রদ্রি নিজে চান বার্সেলোনায় খেলতে। কেরিয়ারের পরবর্তী পর্ব বার্সাতেই কাটাতে ইচ্ছুক এই স্প্যানিশ মিডফিল্ডার।

এদিকে দলবদলের বাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষর করেছে বার্সেলোনা। অ্যান্থনি গর্ডন, করিম আদিয়েমি ও জেসি বিসিউ-কে দলে নিচ্ছে বার্সা। এমনকি রবার্ট লেওয়ানডস্কির বদলে জুলিয়ান আলভারেজকে দলে নিতে ঝাঁপাচ্ছে বার্সেলোনা। ফলে রদ্রি যদি বার্সায় যোগ দেন, তাহলে আরও বার্সেলোনার আক্রমণ বিভাগ যে আরও শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য।

Follow Us
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ